Recent event

বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায়

0

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৯০৬ টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা। প্রতিদিনই বাড়ছে টোল আদায়ের পরিমাণ। ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ততই যানবাহনের সংখ্যা বেড়েই চলছে।

বঙ্গবন্ধু সেতু সূত্র জানায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদ যাত্রাকে কেন্দ্র করে তা বাড়তে থাকে। গত বুধবার ( ১২ জুন)  রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ২২ হাজার ৬৪৫ টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ১৮ হাজার ২৬১ টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, 'বিগত দিনের তুলনায় কোরবানির ঈদকে ঘিরে মহাসড়কে গরুবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাসের সংখ্যা বাড়ছে। এছাড়াও উত্তরবঙ্গ থেকে ফলবাহী ট্রাকের সংখ্যা বাড়ছে। যানবাহনের চাপ বাড়তে শুরু করলেও এখনও পর্যন্ত কোথাও কোন যানজট নেই। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।'


সেজু