ব্যাংকপাড়া
বাংলাদেশ ব্যাংকে চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা

বাংলাদেশ ব্যাংকে চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা

গ্রাহকের ধর্মীয় ও আর্থিক প্রয়োজন অনুযায়ী প্রচলিত ও শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা বেছে নেওয়ার সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ইসলামী অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতকে আরো সম্পৃক্ত করতে বাংলাদেশ ব্যাংকে ডুয়াল ব্যাংকিং সিস্টেম চালু করা হচ্ছে।

বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

বিনা সুদে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, পাবেন যারা

জরুরি আর্থিক সংকট ও ছোটখাটো প্রয়োজনীয় খরচ মেটাতে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণসুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank Small Digital Loan)। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ (e-Payment Credit Facility) নামের এই নতুন সুবিধার আওতায় ব্যাংকগুলোর নিবন্ধিত ও যোগ্য গ্রাহকেরা ৫০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ডিজিটাল ঋণ পাবেন।

ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

প্রয়োজনীয় খরচ মেটাতে ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী ঋণ দেয়ার একটি নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এ সুবিধা চালু হতে পারে।

গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক, উৎস নিয়ে প্রশ্ন

গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক, উৎস নিয়ে প্রশ্ন

কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে দীর্ঘ অপেক্ষার পর এস আলমের লুটপাটের শিকার ব্যাংকগুলো থেকে টাকা তোলার হিড়িক পড়েছে, আবেদন জমা পড়েছে ৫০ হাজারেরও বেশি। আগামী ৭ তারিখ থেকে গ্রাহকদের টাকা দেয়ার কথা বলা হলেও, এই বড় অংকের অর্থের উৎস কী, তা খোলাসা করেনি বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলেছেন, চাপ সামলাতে টাকা ছাপানো হলে তা হবে আত্মঘাতী।

উদ্যোক্তা হতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অনুদান দেবে ব্যাংক, কারা ও কীভাবে পাবেন?

উদ্যোক্তা হতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অনুদান দেবে ব্যাংক, কারা ও কীভাবে পাবেন?

দেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বড় অর্থায়ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank Youth Entrepreneur Fund 2026)। ‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক এই উদ্যোগের অধীনে দেশের প্রতিটি উপজেলা থেকে সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়া হবে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন, যার মধ্যে স্বল্প সুদের ঋণ ও অফ ফেরতযোগ্য অনুদান উভয়ই অন্তর্ভুক্ত থাকবে (Youth Entrepreneur Grant and Low Interest Loan BD)।

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মুনাফায় ‘হেয়ারকাট’ করা হবে না: গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মুনাফায় ‘হেয়ারকাট’ করা হবে না: গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীদের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ (কোনো সম্পদের মূল্য বা আমানতের একটি নির্দিষ্ট অংশ কেটে নেয়া বা হ্রাস) করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) সকালে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন গভর্নর।

বাংলা কিউআরে মাশুল কত? ব্যক্তিগত কোডে কী সুবিধা পাবেন

বাংলা কিউআরে মাশুল কত? ব্যক্তিগত কোডে কী সুবিধা পাবেন

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও দ্রুত করতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ব্যক্তিগত ‘বাংলা কিউআর’ (Personal Bangla QR) সেবা। এতদিন এই প্রযুক্তি কেবল দোকানে কেনাকাটা বা মার্চেন্ট পেমেন্টের (Merchant Payment) জন্য সীমাবদ্ধ থাকলেও, নতুন নিয়মে এখন থেকে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P Transaction) সরাসরি টাকা পাঠানো যাবে। সব ব্যাংক হিসাব ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) যেমন বিকাশ, নগদ বা রকেটের বিপরীতে নিজ নিজ অ্যাপেই তৈরি হবে এই স্বতন্ত্র কিউআর কোড। ৩১ অক্টোবরের মধ্যে সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানকে তাদের অ্যাপে কিউআর তৈরি, স্ক্যান ও ছবি আপলোডের সুবিধা যুক্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক (Personal Bangla QR Code Transaction)।

জামানত ছাড়াই  ১০ লাখ টাকা ব্যাংক ঋণের সুযোগ; পাবেন যারা, যেভাবে আবেদন

জামানত ছাড়াই ১০ লাখ টাকা ব্যাংক ঋণের সুযোগ; পাবেন যারা, যেভাবে আবেদন

দেশে বেকারত্ব দূরীকরণ ও তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। জুলাই যোদ্ধা (July Fighters) ও শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করতে কোনো প্রকার জামানত বা বন্ধকি ছাড়াই (Without Collateral) সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ দেওয়ার নতুন সুযোগ চালু হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই নতুন বিশেষ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘উদ্যোগ’ (Uddyog Project)।

ব্যাংক রেজল্যুশন আইন সংশোধন, নতুন ভিসা নীতি ও মানবাধিকার কমিশন আইন অনুমোদন

ব্যাংক রেজল্যুশন আইন সংশোধন, নতুন ভিসা নীতি ও মানবাধিকার কমিশন আইন অনুমোদন

‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ ও ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। একই বৈঠকে ‘ভিসা পলিসি ২০২৬’-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ (সোমবার, ১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে এসব খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।