বিদেশে এখন
হুথিদের ভূখণ্ড দখলে উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ, ইয়েমেন যুদ্ধে ফিরছে আমিরাত

হুথিদের ভূখণ্ড দখলে উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ, ইয়েমেন যুদ্ধে ফিরছে আমিরাত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে দীর্ঘদিনের মতবিরোধ ভুলে সৌদি আরবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন সমঝোতার আওতায় দেশটির দক্ষিণাঞ্চলে হুথিবিরোধী সরকারি বাহিনীকে পুনরায় অর্থায়ন শুরু করতে সম্মত হয়েছে আবুধাবি। এর বিনিময়ে সৌদি আরব ওই বাহিনীকে আকাশপথে সামরিক সুরক্ষা দেবে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিউনিসিয়ায় তীব্র অর্থনৈতিক সংকট ও স্বৈরশাসনের অভিযোগ, প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্তাল রাজপথ

তিউনিসিয়ায় তীব্র অর্থনৈতিক সংকট ও স্বৈরশাসনের অভিযোগ, প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্তাল রাজপথ

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র হরণ এবং চরম অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ তুলে আজ আজ (শনিবার, ১৭ অক্টোবর) রাজধানী তিউনিসের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ওমান উপসাগরে তেলের ট্যাংকারে আগুন, হরমুজ প্রণালির পূর্বে নিয়ন্ত্রণের দাবি ইরানের

ওমান উপসাগরে তেলের ট্যাংকারে আগুন, হরমুজ প্রণালির পূর্বে নিয়ন্ত্রণের দাবি ইরানের

ওমান উপসাগরে একটি জ্বালানি তেলবাহী জাহাজে (ট্যাংকার) অগ্নিকাণ্ডের পর সেটি বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। আজ (শনিবার, ১৭ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

নেপালের ভয়াবহ বন্যা জলবায়ু পদক্ষেপের টার্নিং পয়েন্ট: জাতিসংঘ

নেপালের ভয়াবহ বন্যা জলবায়ু পদক্ষেপের টার্নিং পয়েন্ট: জাতিসংঘ

নেপালের সাম্প্রতিক বিধ্বংসী বন্যা বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ক্ষেত্রে একটি বাঁক বা টার্নিং পয়েন্ট হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। হিমালয়সংলগ্ন এই দেশটির পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপিকে আজ শনিবার দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের (ইউএনওপিএস) নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা।

ফুসফুসের ক্যানসারের সফল অস্ত্রোপচার শেষে, সুস্থ হয়ে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও

ফুসফুসের ক্যানসারের সফল অস্ত্রোপচার শেষে, সুস্থ হয়ে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও

ফুসফুসের ক্যানসারের সফল অস্ত্রোপচারের চার দিন পর রোমের হাসপাতাল ছেড়ে ভ্যাটিকানে ফিরেছেন ক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ গুরু পোপ লিও। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আশঙ্কার চেয়ে দ্রুত গলছে থোয়াইটস হিমবাহ; সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শঙ্কা

আশঙ্কার চেয়ে দ্রুত গলছে থোয়াইটস হিমবাহ; সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শঙ্কা

বিশ্বের অন্যতম বৃহৎ অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বিজ্ঞানীদের আগের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি দ্রুতগতিতে গলছে। এর প্রভাবে চলতি শতাব্দীর শেষ নাগাদ বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আগের অনুমানের চেয়ে দ্বিগুণ বাড়তে পারে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার কমিউনিকেশনসে প্রকাশিত এক নতুন গবেষণায় বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে ত্রিপক্ষীয় বৈঠকের আশা জেলেনস্কির

যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে ত্রিপক্ষীয় বৈঠকের আশা জেলেনস্কির

আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ বৈঠকের বিষয়ে এখনো ওয়াশিংটন কিংবা মস্কো কোনো পক্ষই নিশ্চয়তা দেয়নি বলে আজ শনিবার জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) রাজধানী টিরানার কেন্দ্রস্থলে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নয়াদিল্লির তেরঙ্গা মিছিল: মুচলেকা দিয়ে জামিন পেলেন অভিজিৎ দিপকে

নয়াদিল্লির তেরঙ্গা মিছিল: মুচলেকা দিয়ে জামিন পেলেন অভিজিৎ দিপকে

ভোটার তালিকায় কথিত জালিয়াতির বিরুদ্ধে নয়াদিল্লির কনট প্লেসে লেহরা দো তেরঙ্গা মিছিলের চেষ্টার অভিযোগে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন দিল্লির একটি আদালত। ৫০ হাজার টাকার বন্ড এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার মুচলেকায় শনিবার তার জামিন মঞ্জুর করা হয়। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও যুদ্ধ: দরিদ্র দেশগুলোকে সহায়তার তাগিদ আইএমএফের

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও যুদ্ধ: দরিদ্র দেশগুলোকে সহায়তার তাগিদ আইএমএফের

ক্রমবর্ধমান ঋণ, উচ্চ মূল্যস্ফীতি ও যুদ্ধের প্রভাবে মূল্যবৃদ্ধির সংকটে থাকা দরিদ্র দেশগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের সমাপনী দিনে আজ শনিবার তিনি এ কথা বলেন।

মাত্র ৫ দিনেই বিদায়: হোয়াইট হাউসের প্রেস সচিবের পদে কেন টিকলেন না কেটি জাকারিয়া?

মাত্র ৫ দিনেই বিদায়: হোয়াইট হাউসের প্রেস সচিবের পদে কেন টিকলেন না কেটি জাকারিয়া?

হোয়াইট হাউসের প্রেস সচিবের পদটি সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে কেটি জাকারিয়ার জন্য পরিস্থিতি মোটেও অনুকূল ছিল না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে হোয়াইট হাউসের প্রেস টিমে যোগ দেন রাজনৈতিক কৌশলবিদ কেটি জাকারিয়া।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ; সহিংসতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ; সহিংসতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা

জীবনযাত্রার ব্যয়সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার ফ্রান্সে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি চলছে। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সংঘাত ও বিশৃঙ্খলা ঠেকাতে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ফরাসি প্রশাসন। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।