উত্তরবঙ্গ
তেলবাহী মালগাড়ির ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী মালগাড়ির ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি তেলবাহী মালগাড়ির তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আজ (রোববার, ৭ জুন) সকাল ছয়টার দিকে উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং কয়েকটি ট্রেন নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করতে পারেনি।

যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, সিরাজগঞ্জ অংশে ১৫ কিলোমিটার যানজট

যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, সিরাজগঞ্জ অংশে ১৫ কিলোমিটার যানজট

উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী লেনে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। দুর্ঘটনার পর সেতুর ওপর যান চলাচল বন্ধ হয়ে গেলে পশ্চিম প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

দূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকা ২০২৬: কোন রুটে কত বাড়লো?

দূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকা ২০২৬: কোন রুটে কত বাড়লো?

জ্বালানি তেলের দাম বাড়ার পর সাধারণ যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দূরপাল্লার বাস ভাড়ার নতুন তালিকা (New Inter-district Bus Fare List) প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)। নতুন এই তালিকায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশের সকল আন্তঃজেলা রুটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। বিআরটিএর অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

রাজশাহী বিভাগে বিএনপির প্রভাব,ব্যর্থ জামায়াত

রাজশাহী বিভাগে বিএনপির প্রভাব,ব্যর্থ জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি উত্তরের রাজশাহী বিভাগে ভাগ বসাতে পারেনি জামায়াত। জামায়াত মাঠের রাজনীতিতে এগিয়ে থাকলেও দাপটের সঙ্গে জয় পেয়েছে বিএনপি। হারাতে হয়েছে বেশ কয়েকটি আসন। তবে বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ দিনের কোণঠাসা অবস্থা আর নির্বাচনে মাঠ গোছাতে দেরি করেছে বিএনপি নয়তো বিভাগে একক আধিপত্য থাকতো বিজয়ী দলটির।

জনগণের বুকে ‘ভালবাসার কার্ড’ চেয়ে ডা. শফিকুর বলেন ‘জামায়াত দেশবাসীকে ফেলে কোথাও যায়নি’

জনগণের বুকে ‘ভালবাসার কার্ড’ চেয়ে ডা. শফিকুর বলেন ‘জামায়াত দেশবাসীকে ফেলে কোথাও যায়নি’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কোনো কার্ড নাই, জনগণের বুকে ভালবাসার কার্ড চাই। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) সকালে পঞ্চগড়ে ১০ দলীয় ঐক্যজোটের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

১০ টাকা কেজি চালের মতো একটি দল বিভিন্ন কার্ড ও ফ্ল্যাট দিচ্ছে: জামায়াত আমির

১০ টাকা কেজি চালের মতো একটি দল বিভিন্ন কার্ড ও ফ্ল্যাট দিচ্ছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১০ টাকা কেজি চালের মতো একটি দল এখন কার্ড আর ফ্ল্যাট দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।’ আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ কথা বলেন।

পোড়াদহের ‘জামাই মেলা’

পোড়াদহের ‘জামাই মেলা’

অগ্রবর্তী দল চলে যায় দিনের বাসে। আমরা চারজন রাত এগারোটার বাসে। বগুড়ার সাতমাথায় যখন নামি, তখন চারিদিকে কুয়াশামাখা ভোর। দশ হাতের দূরের জিনিসও অস্পষ্ট। তবে বাস থেকে নেমে একটু অবাক হই। উত্তরবঙ্গের শীত বলে একটা কথা শুনে আসছি। সেই প্রস্তুতি রয়েছে আমাদের। অথচ শীত তেমন করে টের পাচ্ছি না। মানুষের মনের মতো প্রকৃতির হালচাল বোঝাও মুশকিল!

নবমী পূজায় উত্তরবঙ্গের মণ্ডপে ভক্তদের ভিড়

নবমী পূজায় উত্তরবঙ্গের মণ্ডপে ভক্তদের ভিড়

নবমী পূজা ও যজ্ঞের মাধ্যমে দেবীর আরাধনা করতে উত্তরবঙ্গের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ভক্ত-অনুরাগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও শক্ত নিরাপত্তা ব্যবস্থায় ভক্তদের মধ্যে স্বস্তি বিরাজ করেছে।

প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক উত্তরবঙ্গমুখী লাইনে ট্রেন চলাচল, বন্ধ  ঢাকামুখী চলাচল

প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক উত্তরবঙ্গমুখী লাইনে ট্রেন চলাচল, বন্ধ ঢাকামুখী চলাচল

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গমুখী লাইনে ট্রেন চলাচল। তবে এখনও বন্ধ রয়েছে ঢাকামুখী লাইনের ট্রেন চলাচল। আজ (শনিবার, ৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

লাইনচ্যুত পদ্মা এক্সপ্রেস, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লাইনচ্যুত পদ্মা এক্সপ্রেস, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ (শনিবার, ৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চব্বিশের ৪ আগস্ট: দিনভর সংঘাত-সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সিরাজগঞ্জ

চব্বিশের ৪ আগস্ট: দিনভর সংঘাত-সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সিরাজগঞ্জ

জুলাই আন্দোলনে উত্তাল ছিল উত্তরের জেলা সিরাজগঞ্জ। সরকার পতনের এক দফা দাবি আদায়ে রাজপথে নামে ছাত্র-জনতা। উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচিসহ ১ দফা দাবি আদায়ে প্রথম রাজপথে প্রতিরোধ গড়ে তোলে তারা। ২০২৪ সালের ৪ আগস্ট দিনভর সংঘাত-সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো জেলা।

টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে নিহত দুই

টাঙ্গাইলে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে নিহত দুই

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনের ছাদ থেকে ছিটকে পরে এক ব্যক্তি নিহত হয়েছে। অপর দিকে কালিহাতির নাগবাড়িতে বাসের ছাদ থেকে পড়ে একজন নিহত হয়েছে। আজ (শুক্রবার, ৬ জুন) বেলা ১১ টায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার ইন্নিবাড়ি এলাকায় ট্রেনে ও উপজেলার নাগবাড়ি এলাকায় বাসে এ দুর্ঘটনা ঘটেছে।