
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮জন। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৪ শিশুর মৃত্যু
সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯১৭ জন।

ঝিনাইদহে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা
ঋতু পরিবর্তনের ধাক্কায় ঝিনাইদহে আশঙ্কাজনকভাবে বেড়েছে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ। ধারণক্ষমতার প্রায় চার গুণ রোগী ভর্তি থাকায় চরম সংকট তৈরি হয়েছে ঝিনাইদহ সদর হাসপাতালে। মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। পর্যাপ্ত চিকিৎসা ও ওষুধ দেয়া হলেও জনবল সংকটে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫১২ জন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫১২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী; বরগুনা হাসপাতালে নেই বিশেষজ্ঞ
উপকূলীয় জেলা বরগুনার প্রায় ১২ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। হাম আক্রান্ত শিশুদের ভিড় বাড়লেও, এখানে নেই শিশু বিশেষজ্ঞ। ৫০ শয্যার ওয়ার্ডে প্রতিদিন ১২০ জনেরও বেশি শিশু ঠাঁই পাচ্ছে মেঝেতে। পুরো চিকিৎসা ব্যবস্থা সামলাতে হচ্ছে একজন মাত্র মেডিকেল অফিসারকে।

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে মারা গেলেন আরও ৫ জন
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট ১০৭ জনের মৃত্যু হলো।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, সংখ্যা ১০০ ছাড়ালো
সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন।

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। এটি চলতি বছরে একদিনে ডেঙ্গু আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু; নতুন আক্রান্ত ১ হাজার ২৫৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫৬ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে।