
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট কাল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামীকাল (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী।

দুদকের অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের দায়ের করা অর্থ আত্মসাৎ এর একটি মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত।

কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের তিন সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) বাদ জোহর ফতুল্লার পোস্ট অফিস সংলগ্ন শাহজাহান রোলিং মিলের পাশে বায়তুল নাজাত জামে মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাফন করা হয়।

কক্সবাজার সৈকতের সৌন্দর্য রক্ষায় ১২ বর্জ্য মানবের অভিনব প্রচারণা
সৈকতের বালুচরে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে ১২ ‘বর্জ্য মানব’। প্রথম দেখায় যে কেউ চমকে উঠবেন। তবে এরা কোনো ভৌতিক চরিত্র নয়, বরং প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে পর্যটকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার এক
যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে।

সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ ও রাত্রিযাপন নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের বিভ্রান্তির অবসান ঘটেছে (Saint Martin island tour updates)। পর্যটকদের জন্য অত্যন্ত আনন্দের খবর জানিয়ে সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, নির্দিষ্ট বিধিনিষেধ মেনে আগামী ১ নভেম্বর থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে যাতায়াতের পাশাপাশি রাতেও অবস্থান করতে পারবেন ভ্রমণপিপাসুরা (Saint Martin night stay rule update)।

মুরাদনগর হাসপাতালে অনুপস্থিত থাকা ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
সারাদেশে রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার। আগামী অর্থবছরের মধ্যে এ জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বুধবার, ২৮ অক্টোবর) কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ঘিওরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে রোকেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ২৮ অক্টোবর) সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বেগুন নারচী গ্রামের পাশের নদীতে মরদেহটি ভেসে ওঠে। রোকেয়া বেগম ওই গ্রামের বাসিন্দা। তিনি মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী।

নারায়ণগঞ্জে ৬৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসের সিটের ভেতর থেকে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

প্রকল্পে অনিয়মের অভিযোগ; ২ কোটি টাকায় বাড়ি কিনে আলোচনায় কর্মচারী
ভোলা জেলা পরিষদের উন্নয়ন ও রাজস্ব খাতের প্রকল্পে অনিয়মের অভিযোগ এক কর্মচারীর বিরুদ্ধে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৬ কোটি ২৭ লাখ টাকার অনুমোদিত ২৭৩টি প্রকল্পের মধ্যে ৫৬টি প্রকল্প পরিবারের সদস্যদের নামে নেয়ার অভিযোগ নিম্নমান সহকারী রায়হান মল্লিকের বিরুদ্ধে। এছাড়াও কাজ না করে বিল তোলা, সরকারি জমি বন্দোবস্তের অর্থ গ্রহণ এবং স্বজনদের নামে দোকান বরাদ্দের অভিযোগও রয়েছে। সম্প্রতি দুই কোটি টাকায় চারতলা বাড়ি কেনার তথ্য সামনে আসায়- প্রশ্ন উঠেছে তার সম্পদ নিয়েও।