
দেশজুড়ে শুরু হয়েছে রবি বোলার হান্ট
দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’। রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে শুরু হতে যাওয়া এ ট্যালেন্ট হান্টে এবার নারী ক্রিকেটারদের অংশ নেয়ার সুযোগও থাকছে।

বাংলাদেশের ডিজিটাল বিপণন খাতে এআই প্ল্যাটফর্ম অ্যাডজোইকের যাত্রা
দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রাগ্রাম্যাটিক অ্যাড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক। গতকাল (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীস্থ লেকশোর হোটেলে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।

কসমেটিকস শিল্পে সেরা কোম্পানির স্বীকৃতি রিমার্ক-হারল্যানের
কসমেটিকস পণ্য উৎপাদনে দেশের সেরা কোম্পানির স্বীকৃতি পেয়েছে রিমার্ক-হারল্যান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা প্রদর্শনীর শেষ দিন শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিমার্কের প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

কসমেটিকার শেষ দিনে রিমার্কের প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর শেষ দিনেও রিমার্কের প্যাভিলিয়নে দেখা গেছে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিশেষ ‘স্পিন অ্যান্ড উইন’ কার্যক্রম আয়োজন করায় প্যাভিলিয়নজুড়ে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সীগঞ্জের রাজনের
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে এবার লাখ টাকা উপহার জিতলেন মুন্সীগঞ্জ শহরের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। রিমার্কের পণ্য কিনে ক্যাম্পেইনে অংশ নিয়ে ভাগ্যবান বিজয়ী হন তিনি। বিজয়ী রাজনের হাতে এক লাখ টাকার উপহার তুলে দেন অভিনেত্রী ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

অগ্রণী ব্যাংক পিএলসি অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন
অগ্রণী ব্যাংক পিএলসির জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যান্থেম, হাবিব-অনকনের ‘এক আমি’
বাংলাদেশের অদেখা প্রাকৃতিক সৌন্দর্য, অজানাকে জানার তাড়না এবং নিজের ভেতরের ‘আমি’-কে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প নিয়ে গ্রামীণফোন প্রকাশ করেছে তাদের নতুন ব্র্যান্ড অ্যান্থেম ‘এক আমি’। সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে তৈরি এই গানটিতে তার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন উদীয়মান শিল্পী অনকন কুমার। গানটির আবেগঘন শব্দমালা চয়ন করেছেন গীতিকার দীপক বিশ্বাস।

পদ্মা ইকো সিটিতে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে বৃক্ষরোপণ করেছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। আজ (শুক্রবার, ২১ আগস্ট) দুপুরে এ সিটিতে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা।

সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে দেশের সেরা পরিবেশকদের আকিজ বশির কেবলসের সম্মাননা
সম্প্রতি রাজধানীর শেরাটন ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করেছে আকিজ বশির কেবলস। এ অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের অসাধারণ বিক্রয় সাফল্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ব্যবসায়িক অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশের বাজারে হাইসেন্সের নতুন এস ও কিউ সিরিজ স্মার্ট টিভি
বাংলাদেশে হাইসেন্সের অনুমোদিত উৎপাদন ও বিতরণ অংশীদার ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড আজ (বুধবার, ১২ আগস্ট) ঢাকায় অবস্থিত হাইসেন্সের ফ্ল্যাগশিপ আউটলেটে আনুষ্ঠানিকভাবে হাইসেন্স এস ও কিউ সিরিজের স্মার্ট টিভি উন্মোচন করেছে। ফেয়ার গ্রুপের পরিচালক মি. মুতাসসিম দায়ান আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজের উদ্বোধন ঘোষণা করেন।