প্রবাসী স্বামীকে বাঁচাতে ৫০ লাখ টাকা দিলেন স্ত্রী, তবু থামেনি নির্যাতন

প্রবাসী স্বামীকে বাঁচাতে ৫০ লাখ টাকা দিলেন স্ত্রী, তবু থামেনি নির্যাতন

পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২

লিবিয়ায় বাংলাদেশি প্রবাসী শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে আটকে রেখে নির্যাতন এবং সেই নির্যাতনের ভিডিও পরিবারের সদস্যদের দেখিয়ে প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা।

ইরান ‘সন্ত্রাসবাদের শিকার’; মাথানত করবে না: জাতিসংঘে পেজেশকিয়ান

ইরান ‘সন্ত্রাসবাদের শিকার’; মাথানত করবে না: জাতিসংঘে পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে ইরানিরা ‘সন্ত্রাসবাদের শিকার’ উল্লেখ করে দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলাকে সম্পূর্ণ বেআইনি বলে কড়া নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোনো আইনি ভিত্তি ছাড়া ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং যুদ্ধের প্রথম দিনেই প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন বিমান হামলায় নিহত শিশুদের ছবি বিশ্ব নেতাদের সামনে প্রদর্শন করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্যে করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরনের হুমকি ও চাপের মুখে ইরান কখনো মাথা নত করবে না।

বারিধারায় গাড়ি চাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোর চালক গ্রেপ্তার

বারিধারায় গাড়ি চাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোর চালক গ্রেপ্তার

রাজধানীর বারিধারায় ফুটপাতে উঠে পড়া গাড়ির চাপায় নির্মাণ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কিশোর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) বিকেলে ১৭ বছর বয়সি ওই কিশোরকে গুলশান ১২ নম্বর সড়কের বাসা থেকে গ্রেপ্তারের তথ্য দেন গুলশান থানার ওসি জাহেদ নূর।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: শর্ত মানতে ওয়াশিংটনকে ৫ দিনের সময়সীমা দিলেন মোহসেন রেজায়ি

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: শর্ত মানতে ওয়াশিংটনকে ৫ দিনের সময়সীমা দিলেন মোহসেন রেজায়ি

কৌশলগত হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে নিজেদের দেয়া শর্তগুলো মানতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব ও নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি এ ঘোষণা দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর গ্রেপ্তার

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর গ্রেপ্তার

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যুক্তরাজ্য কি ভাঙনের পথে?

যুক্তরাজ্য কি ভাঙনের পথে?

যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে একযোগে সরব হয়েছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা। স্বাধীনতা বা সাংবিধানিক অবস্থান পরিবর্তনের জন্য নিজ নিজ অঞ্চলে গণভোট আয়োজনের অধিকার চেয়েছেন তারা। তবে আইনগত বাধা, জনসমর্থনের ঘাটতি ও অঞ্চলগুলোর ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাজ্যের ভাঙন এতটা সহজ নয়।

গুলশান-বনানী থানায় নতুন ওসি

গুলশান-বনানী থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে তথ্যটি নিশ্চিত করা হয়।

ইউপি নির্বাচনের জামানত বাড়লো; ব্যয়ের সীমা ১০ লাখ টাকা

ইউপি নির্বাচনের জামানত বাড়লো; ব্যয়ের সীমা ১০ লাখ টাকা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার ও সদস্য প্রার্থীর এক হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ব্যয়ের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা ও সদস্য প্রার্থীর দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

শি-ট্রাম্প বৈঠক: বাণিজ্য যুদ্ধে আসলে জয়ী কে?

শি-ট্রাম্প বৈঠক: বাণিজ্য যুদ্ধে আসলে জয়ী কে?

বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য সংঘাত, প্রযুক্তি নিষেধাজ্ঞা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতা নিয়ে এক অমীমাংসিত সমীকরণের সৃষ্টি হয়েছে। এক দশকের বেশি সময় পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার হাই-স্টেক্স দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকের পটভূমিতে এখন মূল প্রশ্ন দাঁড়িয়েছে—কয়েক বছর ধরে চলা দুই দেশের মধ্যকার এই অর্থনৈতিক ও বাণিজ্য যুদ্ধে প্রকৃতপক্ষে কে জয়ী হচ্ছে?

সিরিয়া সংকটের অধ্যায় পেরিয়ে সম্ভাবনার পথে, জাতিসংঘে সাফল্য তুলে ধরলেন আল-শারা

সিরিয়া সংকটের অধ্যায় পেরিয়ে সম্ভাবনার পথে, জাতিসংঘে সাফল্য তুলে ধরলেন আল-শারা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে নিজের দেশের অগ্রগতি তুলে ধরে সিরিয়া এগিয়ে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া এ ভাষণে তিনি সিরিয়ায় অব্যাহত ইসরাইলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান এবং গোলান মালভূমিকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।