
ইংল্যান্ডকে বিধ্বস্ত করেও শেষ চার অধরা বাংলাদেশের মেয়েদের
কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে বিধ্বস্ত করে আসর শেষ করেছে বাংলাদেশ। তবু সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের মেয়েদের।

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়
ইরাকের সুলায়মানিয়ায় এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড নারী দলের স্বর্ণপদক জয়
ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়া কাপ–ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট, লেগ–২-এ স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ কম্পাউন্ড নারী দল। স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে পরাজিত করে এই গৌরবময় সাফল্য অর্জন করেন বাংলাদেশের তিন প্রতিভাবান আর্চার—বন্যা আক্তার, মোসা. কুলছুম আক্তার মনি ও শ্রীপর্না বিশ্বাস।

ভারতের কাছে বিশাল ব্যবধানে বাংলাদেশের হার
এশিয়ান চ্যাম্পিয়নস
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ পুরুষ হকি দল।

ঢাকায় সাফের প্রস্তুতি চূড়ান্ত; গুঞ্জন উড়িয়ে অংশ নিচ্ছে ভারত
ঘরের মাঠে সাফের জমকালো আসর আয়োজনে এখন পুরোপুরি ব্যস্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে দফায় দফায় বৈঠক করছে বাফুফে ও সাফ কর্তৃপক্ষ। নির্ধারিত সূচিতে ভারত ফুটবল দল অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেন সাফের সাধারণ সম্পাদক। এদিকে টুর্নামেন্টের সর্বনিম্ন টিকিট মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়।

হকির লড়াইয়ে কাল মুখোমুখি বাংলাদেশ ও ভারত
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির জমকালো উদ্বোধনী ম্যাচে আগামীকাল (মঙ্গলবার, ২৬ অক্টোবর) মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫০মিনিটে।

সার্কিট বিকল হয়ে ইনডোর স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট, বিপাকে শাটলাররা
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বিদ্যুৎ বিভ্রাটের হানা। দ্বিতীয় দিন সকালেই সার্কিট জ্যাম হয়ে বন্ধ হয়ে যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের বিদ্যুৎ ব্যবস্থা। এতে বন্ধ থাকে খেলাধুলা, বিপাকে পড়েন শাটলাররা। বিদ্যুৎ বিভাগের ওপরই উদ্ভুত পরিস্থিতির দোষ চাপান ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে ভবিষ্যতে বিকল্প ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।

পাঁচ বছরের মধ্যে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে নেয়ার লক্ষ্য ক্রীড়া প্রতিমন্ত্রীর
ঢাকায় শুরু হয়েছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রেকর্ড ৬১৬ শাটলার। উদ্বোধনী অনুষ্ঠানে এসে আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ভারতের বিপক্ষে হেরেও সতীর্থদের প্রশংসা করলেন অধিনায়ক নিশি
আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত খেলার সুযোগ পেলে বাংলাদেশ নারী হ্যান্ডবল দলও অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের অধিনায়ক ইসমেতারা নিশি। ভারতের বিপক্ষে ফাইনালে হারের পরও সতীর্থদের লড়াকু মানসিকতার প্রশংসা করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ চেয়েছেন তিনি।

বিশ্ববাজারে কমছে নাইকির দাপট
খেলাধুলার সরঞ্জাম ও জুতা তৈরিতে বিশ্বে যার নাম ডাক ছিল একচ্ছত্র, সেই বিশ্বখ্যাত আমেরিকান ব্র্যান্ড ‘নাইকি’ এখন এ যাবতকালের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে। গত কয়েক বছরে ব্র্যান্ডটির শেয়ার দর কমেছে প্রায় ৭৬ শতাংশ, যা বাজারমূল্যে হারিয়েছে ১৫০ বিলিয়ন পাউন্ডেরও বেশি। রাজনৈতিক বিতর্ক, ভুল বিপণন নীতি এবং নতুন প্রতিযোগী ব্র্যান্ডের উত্থানে ধসে পড়েছে বিশ্বজুড়ে নাইকির একসময়ের জনপ্রিয় সাম্রাজ্য।