দেশে এখন

দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা চলছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে। এটা সম্ভব হয়েছে পূজা কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে, তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছেন।

স্থানীয় নির্বাচন: ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ (শনিবার, ১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। এই দণ্ড কার্যকর করার পূর্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সেখানকার কূটনৈতিক মিশনকে কিছুই জানানো হয়নি। আজ (শনিবার, ১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটির বিস্তারিত তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছে।’

সতেরো বছর ক্ষমতাকে, সংস্কৃতিকে একমুখী করার আগ্রাসন করা হয়েছে: রিজভী
সতেরো বছর ক্ষমতাকে, সংস্কৃতিকে একমুখী করার আগ্রাসন করা হয়েছে। বারবার স্বাধীনতার কথা বলে দিল্লির দাসত্ব করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল কবির রিজভী।

এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, কমবে ব্যবসার ভোগান্তি: বাণিজ্যমন্ত্রী
ব্যবসায়ীদের সময়, ব্যয় ও প্রশাসনিক ভোগান্তি কমাতে একক অনলাইন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স প্রদান এবং একই দিনে একাধিক সরকারি সংস্থার যৌথ পরিদর্শন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধান তথ্য কমিশনার হলেন ড. নাহরিন ইসলাম খান
তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে নিয়োগ দিয়েছে সরকার।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।’

স্থানীয় সরকার নির্বাচন: ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য এ সময়ের মধ্যে আবেদন করা যাবে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে আজ (শনিবার, ১৭ অক্টোবর) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

বাগদাদে ওআইসি অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির
ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ‘শান্তি ও টেকসই উন্নয়নের প্রসারে সংলাপ ও সংহতি— দুটি মৌলিক স্তম্ভ’ প্রতিপাদ্যে অধিবেশনটি অনুষ্ঠিত হচ্ছে।

২৪ ঘণ্টায় হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।