
ব্রিকস সম্মেলন: ডলারের আধিপত্য হ্রাস ও বিশ্ব ব্যবস্থার সংস্কারের আহ্বান
একমুখী বৈশ্বিক ব্যবস্থার নির্ভরতা কাটাতে গড়ে তোলা ব্রিকসের ১৮তম সম্মেলনে সর্বসম্মতিক্রমে নয়াদিল্লি ঘোষণাপত্র গ্রহণ করেছে সদস্য দেশগুলো। এতে বৈশ্বিক অর্থনীতি, ভূ-রাজনীতি ও নিরাপত্তা প্রশ্নে শক্ত অবস্থান প্রকাশ পেয়েছে। যাতে স্থান পেয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আইএমএফ সংস্কার, ডলারের আধিপত্য কমানো, নিষেধাজ্ঞা ও শুল্ক মোকাবিলা ছাড়াও বৃহত্তর পশ্চিম এশিয়ার উত্তেজনা, জ্বালানি নিরাপত্তার মতো বিষয়গুলো। যদিও ইরান ও ইউক্রেনের যুদ্ধসহ বেশ কিছু বিষয়ে মতপার্থক্যও রয়েছে দেশগুলোর।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মার্কিন মুল্লুকে প্রবাসী বাংলাদেশি ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য। নিউইয়র্ক থেকে ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রান্তে চলছে উৎসবমুখর প্রস্তুতি।

শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে ৮ম বার এশিয়া কাপ জিতলো ভারত
নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের মুকুট পরলো ভারত নারী দল। এ নিয়ে অষ্টম বারের মতো নারী এশিয়া কাপের শিরোপা গেলো ভারতের ঘরে।

তিতাসে ৩টি নতুন কূপ খনন: ৬ মাসের মধ্যে মিলবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে খনন করা হচ্ছে নতুন তিনটি কূপ। যার একটি দেশের প্রথম এবং সবচেয়ে গভীর অনুসন্ধান কূপ। নতুন এসব কূপ থেকে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রতিদিন অন্তত ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের। এর মাধ্যমে তিতাস গ্যাসক্ষেত্রের উৎপাদন সক্ষমতা যেমন বাড়বে, তেমনি জ্বালানি সংকট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদেশে পাচার সম্পদের ফ্রিজ অ্যাকাউন্টের বিষয়ে মতামত দিতে ৭ সদস্যের কমিটি
বিদেশে পাচার হওয়া সম্পদের মধ্যে আদালত কর্তৃক ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরকারের কর আদায়ের বিষয়ে মতামত ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। গতকাল (রোববার, ১৩ সেপ্টেম্বর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হকের (৩৫) মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

অক্টোবরের শেষ অবধি ডেঙ্গুর তীব্র সংক্রমণের শঙ্কা, লার্ভার বড় উৎস বেজমেন্ট
অক্টোবরে শেষ পর্যন্ত থাকতে পারে ডেঙ্গুর অতিরিক্ত সংক্রমণ। রোগীর সংখ্যা, এডিস মশা ও লার্ভার ঘনত্ব বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। বাসাবাড়িতে ব্যবহার করা বিভিন্ন উপকরণ রাখা বেজমেন্টেই প্রায় ৬০ শতাংশ ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাচ্ছে। এর বাইরে খোলা জায়গায় পড়ে থাকা বিভিন্ন উপকরণে পাওয়া গেছে ৪০ শতাংশ লার্ভা। তবে ডেঙ্গুর স্থায়ী সমাধানে টিকার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা।

বিএফএলের সূচি সংকটে শঙ্কায় ক্লাবগুলো; সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির
বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। তবে এখনো সূচি পায়নি দলগুলো। এ নিয়ে বিচলিত আবাহনী-মোহামেডানের মত বড় দলগুলো, অন্য ক্লাবগুলোও আছে শঙ্কায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে বৈঠকে বসে সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির চেয়ারম্যানের।

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
চার ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে।

অর্থ সংকটেও অ্যাথলেটিক্স নিয়ে এশিয়ান গেমসে বড় প্রত্যাশা ইমাম তপনের
এশিয়ান গেমস শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত ক্রীড়া মন্ত্রণালয় থেকে নির্ধারিত অর্থ বুঝে পায়নি ফেডারেশনগুলো। নিজস্ব অর্থায়নেই চলছে প্রশিক্ষণ। তবে এমন সংকটের মাঝেও নিজেদের সর্বোচ্চটা দেয়ার প্রত্যাশা অ্যাথলেটিক্স সাধারণ সম্পাদক আলী ইমাম তপনের। সেইসঙ্গে সিড মানির বরাদ্দকৃত অর্থে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও শোনালেন তিনি।