আন্তর্জাতিক বাণিজ্য
হুতিদের হামলার দাবি, ব্রেন্ট ক্রুডের দাম উঠলো ৮০ ডলারে

হুতিদের হামলার দাবি, ব্রেন্ট ক্রুডের দাম উঠলো ৮০ ডলারে

লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা হামলা চালানোর দাবি করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৪০ বছরের সর্বনিম্নে জাপানি মুদ্রা; ওয়াশিংটন ও টোকিওর বিরল যৌথ পদক্ষেপ

৪০ বছরের সর্বনিম্নে জাপানি মুদ্রা; ওয়াশিংটন ও টোকিওর বিরল যৌথ পদক্ষেপ

মার্কিন ডলারের বিপরীতে গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জাপানি মুদ্রা ইয়েন। এ মুদ্রার বিনিময় হার বাড়াতে গত সপ্তাহে যৌথভাবে বাজারে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। এমন যৌথ পদক্ষেপ বিরল হলেও বিশ্বের তৃতীয় সর্বাধিক লেনদেন হওয়া মুদ্রা হিসেবে ইয়েনের অবমূল্যায়ন জাপানের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক মাসে ৩ ট্রিলিয়ন ডলার মূলধন হারিয়েছে বিশ্বের সেমিকন্ডাক্টর খাত

এক মাসে ৩ ট্রিলিয়ন ডলার মূলধন হারিয়েছে বিশ্বের সেমিকন্ডাক্টর খাত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ ও বাজারের অতিমূল্যায়ন নিয়ে উদ্বেগের জেরে গত জুলাই মাসে বৈশ্বিক প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর শেয়ারবাজার বড় ধরনের উত্থান পতনের সম্মুখীন হয়েছে। এ সময়ে বাজার থেকে কয়েক ট্রিলিয়ন ডলারের মূলধন উধাও হয়ে গেলেও পরে ক্লাউড কম্পিউটিং কোম্পানিগুলোর ভালো মুনাফার খবরে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়ায়। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইইউ’র ১৪ প্রতিষ্ঠানের কাছে পণ্য রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা

ইইউ’র ১৪ প্রতিষ্ঠানের কাছে পণ্য রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তার স্বার্থের কথা উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৪টি প্রতিষ্ঠানের কাছে বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য রপ্তানিতে শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে চীন। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ শুল্কে স্বস্তিতে মালয়েশিয়া; ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ শুল্কে স্বস্তিতে মালয়েশিয়া; ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ইঙ্গিত

এশিয়ার অন্যান্য দেশ বিবেচনায় মালয়েশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক তুলনামূলক কম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনাও চালিয়ে যেতে চায় কুয়ালালামপুর। এর আগে নতুন শুল্কনীতির আওতায় মালয়েশিয়ার ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে ৬০টি দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন।

ফের ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম

ফের ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হওয়ায় বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম আবারও ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। মে মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে ব্রেন্টের দাম এ পর্যায়ে উঠল। খবর এএফপির।

জেনেরিক ওষুধে শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র, চাপে ভারত-বাংলাদেশ

জেনেরিক ওষুধে শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র, চাপে ভারত-বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে জেনেরিক ওষুধের শুল্কবিহীন প্রবেশাধিকার। আগামী দু’বছর এ সুবিধা থাকলেও তৃতীয় বছর ১০০ এবং তারপর থেকে ২০০ শতাংশ শুল্ক গুণতে হবে রপ্তানিকারক দেশগুলোকে। যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণভাবে ওষুধ উৎপাদনে সমৃদ্ধ করতে এবং মার্কিন ভোক্তা পর্যায়ে খরচ কমিয়ে আনতে এ সিদ্ধান্ত, গতকাল (মঙ্গলবার, ২১ জুলাই) জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তে এরইমধ্যে সরগরম ওষুধশিল্পের রাজধানীখ্যাত ভারত। প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের শীর্ষ দামি কোম্পানি অ্যাপল

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের শীর্ষ দামি কোম্পানি অ্যাপল

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বাজারের চাপের মধ্যে বিনিয়োগকারীদের ঝোঁক পরিবর্তনের কারণে এই রদবদল ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এআই বুমে ভর করে যুক্তরাষ্ট্রে ২৬৫০ কোটি ডলারের শেয়ার ছাড়লো হাইনিক্স

এআই বুমে ভর করে যুক্তরাষ্ট্রে ২৬৫০ কোটি ডলারের শেয়ার ছাড়লো হাইনিক্স

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক জোয়ারে ভর করে যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের শেয়ার ছেড়ে ২৬৫০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা এসকে হাইনিক্স। শুক্রবার এ দাম ঘোষণা করা হয়। এটি হবে বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহৎ শেয়ার বিক্রির ঘটনা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বুধবার লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।