
এশিয়ান গেমস ক্যাম্পের আগেই ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা
এশিয়ান গেমস সামনে রেখে ১২ দিনের ক্যাম্পের পরিকল্পনা বাংলাদেশ জাতীয় দলের। সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হবে ক্যাম্প। তবে এরইমধ্যে ব্যক্তিগত উদ্যোগে শান্ত-মুস্তাফিজ-নাহিদ রানারা শুরু করেছেন অনুশীলন।

এশিয়ান গেমস পুরুষদের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার খেলবে বাংলাদেশ
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ইভেন্ট শুরু আগামী ২৪ সেপ্টেম্বর। যেখানে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি কোয়াটার ফাইনাল খেলবে বাংলাদেশ দল।

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দল ঘোষণা
অক্টোবরে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

নামিবিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতলো দক্ষিণ আফ্রিকা
নামিবিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতলো দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে প্রোটিয়ারা।

দেশের ক্রিকেটে ম্যাচ ফি ছাড়িয়ে যাচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকাকেও!
বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফি ছাড়িয়ে যাচ্ছে বিশ্বের নামী দেশগুলোর ঘরোয়া ক্রিকেট কাঠামোকে। বিসিবি সভাপতি তামিম ইকবালের ঘোষণার বাস্তবায়ন হলে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ছাড়িয়ে যাবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দেশের বেতন কাঠামোকে।

ইংল্যান্ড সিরিজের আগে শ্রীলঙ্কায় ধাক্কা, নেই অধিনায়ক মেন্ডিস
আসন্ন ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক কুশল মেন্ডিস। হ্যামস্ট্রিং ইনজুরির পর সময়মতো সেরে উঠতে পারেননি তিনি। মেন্ডিসের অনুপস্থিতিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।

সিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন দাসুন শানাকা
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে তাণ্ডব চালালেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। মাত্র ৩৯ বলে সিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন লঙ্কান এ অলরাউন্ডার।

বয়স জালিয়াতির অভিযোগে রোহিত যাদব-রবি কুমারসহ ৬৫ জন নিষিদ্ধ
বয়স জালিয়াতির অভিযোগে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল থেকে বাদ পড়ার পাশাপাশি দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন লেগ স্পিনার রোহিত যাদব। একই অপরাধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ আরও ৬৪ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।

খেলোয়াড়-কোচ উভয় ভূমিকায় ইতিহাস গড়ে আবেগাপ্লুত আশরাফুল
কার্ডিফ থেকে ডারউইন-দুটি ভিন্ন সময়, দুটি ভিন্ন ভূমিকা, কিন্তু ইতিহাস গড়ার নায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়া আশরাফুল এবার ২০২৬ সালে এসে লাল-সবুজ দলকে ডারউইনে টেস্ট জেতালেন ডাগআউটে বসে। অস্ট্রেলিয়ার মাটিতে এমন অবিশ্বাস্য সাফল্যের পর মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে পাকিস্তান দলে ৫ নতুন মুখ
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে বড়সড় চমক পাকিস্তান ক্রিকেট দলের। প্রথম দুই ম্যাচ হেরে গিয়ে এরমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে তারা। তাই এজবাস্টনে শেষ টেস্টের জন্য দলে ডাকা হয়েছে একঝাঁক নতুন মুখকে-যার মধ্যে পাঁচজনই অনভিজ্ঞ ও আন্তর্জাতিক টেস্ট অভিষেক না হওয়া ক্রিকেটার।

ফিক্সিং ইস্যুতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি: তামিম ইকবাল
যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতেই বিপিএলের ফিক্সিং ইস্যুতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিবি, এমন দাবি করেছে তামিম ইকবাল। এর আগে বিপিএল আয়োজনে বোর্ডকে চাপ দিলেও এবার নিজে উল্টোপথে হাঁটার কারণও জানিয়েছেন বোর্ড সভাপতি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধির পাশাপাশি নতুন টুর্নামেন্টের আভাসও দিয়েছেন তিনি।

এশিয়ান গেমস ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
এশিয়ান গেমস ক্রিকেটের পুরুষ ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস, সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।