সর্বশেষ খবর
আজকের খবর, ব্রেকিং নিউজ, বাংলাদেশ
সৌদিতে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবিমান

সৌদিতে হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবিমান

সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে আকাশপথে চালানো হামলায় ইতালির একটি অত্যাধুনিক যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) রোমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ডিপিএ জার্মান প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের বিরলে রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে জামাল (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের ছেলে।

বাজারে বাড়তি নিত্যপণ্যের দাম; ইলিশের দামে কিছুটা স্বস্তি!

বাজারে বাড়তি নিত্যপণ্যের দাম; ইলিশের দামে কিছুটা স্বস্তি!

সপ্তাহ ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে সবজি, ডিম, তেল ও ময়দাসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। তবে কিছুটা উল্টাচিত্র দেখা গেছে ইলিশের বাজারে। মৌসুমের শেষ সময়ে সরবরাহ কিছুটা বাড়ায় ইলিশের দাম কিছুটা কমেছে।

খাইবার পাখতুনখোয়ায় মসজিদে বিস্ফোরণ, পুলিশসহ নিহত অন্তত ১৬

খাইবার পাখতুনখোয়ায় মসজিদে বিস্ফোরণ, পুলিশসহ নিহত অন্তত ১৬

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের উদ্বোধন আগামীকাল

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের উদ্বোধন আগামীকাল

কাল থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ। আগামীকাল (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ইরানে যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানে যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় প্রাণহানির ঘটনায় আনা যুদ্ধাপরাধের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের ওই প্রতিবেদনকে ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন।

পাবনায় শিশু কলি হত্যাকাণ্ড: গ্রেপ্তার আসামির বাড়িতে গ্রামবাসীর ভাঙচুর

পাবনায় শিশু কলি হত্যাকাণ্ড: গ্রেপ্তার আসামির বাড়িতে গ্রামবাসীর ভাঙচুর

পাবনায় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে উত্তেজিত গ্রামবাসী।

লুট হওয়া অস্ত্র উদ্ধারে নাগরিক সহযোগিতা চায় এসআরবি

লুট হওয়া অস্ত্র উদ্ধারে নাগরিক সহযোগিতা চায় এসআরবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পক্ষ থেকে ক্যাম্পেইন চলছে। সেখানে নাগরিকদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে এসআরবি।

ইরান নিয়ে একটি বড় সিদ্ধান্ত আসছে—ট্রাম্প

ইরান নিয়ে একটি বড় সিদ্ধান্ত আসছে—ট্রাম্প

চলমান সংঘাতের মধ্যেই ইরান নিয়ে তিনি একটি ‘বড় সিদ্ধান্ত’ নেয়ার মুখোমুখি দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকার মধ্যেই এই ইঙ্গিত দিলেন তিনি।

২৯ বছর পরও কাটেনি প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়ে বিতর্ক

২৯ বছর পরও কাটেনি প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়ে বিতর্ক

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন করে আলোচনায় ব্রিটিশ রাজপরিবার। ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর খবর দেয়ার সময় তৎকালীন প্রিন্স চার্লসকে উচ্ছ্বসিত মনে হয়েছিল- এমনটাই দাবি ডায়ানার ভাই আর্ল স্পেন্সারের। যদিও, তা নাকচ করে দিয়েছে বাকিংহাম প্যালেস। সম্প্রতি ডায়ানাকে নিয়ে প্রকাশ হতে যাওয়া বই ঘিরে এ ধরণের মতবিরোধকে দুঃখজনক বলছেন ব্রিটেনবাসী।