
আয়কর নথি অডিটের কথা বলে ফোন, টাকা চাইছে? জানুন আপনার করণীয়
‘আপনার আয়কর রিটার্ন এনবিআরের অডিটের আওতায় পড়েছে’ ফোন করে এমন ভয়ভীতি দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর (National Board of Revenue - NBR) ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর নথি নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এই চক্রটি সক্রিয় হয়ে উঠেছে (Income Tax Audit Fraud Bangladesh)।

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?
জুলাই মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপি গ্যাসের দাম (LPG Gas Price) বাড়বে নাকি কমবে, সেই প্রতীক্ষার অবসান ঘটছে আজ। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) বিকেল ৩টায় নতুন মূল্য তালিকা ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি (BERC)।

বাংলা কিউআরে পেমেন্টে মার্চেন্টদের নতুন ফি
বাংলা কিউআরের মাধ্যমে কেনাকাটায় মার্চেন্টদের জন্য নতুন ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিউআর পেমেন্ট গ্রহণ করলে মার্চেন্টকে সর্বনিম্ন এক শতাংশ চার্জ দিতে হবে।

জুলাই মাসের এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার, কমবে নাকি বাড়বে?
গৃহস্থালি ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য জুলাই মাসে বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামীকাল (বৃহস্পতিবার, ২ জুলাই)। প্রতি মাসের মতো এবারও এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কর প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা আহসান হাবিব। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন।

করের আওতায় আসছে মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাত
২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের সুর্নিদিষ্ট করের আওতায় মুদি দোকানসহ ১৬ ব্যবসা খাত যুক্ত হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেটের ৯৯ শতাংশই উন্নয়ন ব্যয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৯৯ দশমিক ১২ শতাংশ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জাতীয় গ্রিড সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ায় উন্নয়ন ব্যয়ের অংশ বেশি রাখা হয়েছে।

দাম কমলো জেট ফুয়েলের
বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমেছে। জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ১৫ টাকা ৬৭ পয়সা।

দেশে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
দেশে আবারও সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে নতুন করে দাম বাড়িয়েছে সরকার। আগামীকাল (সোমবার, ১ জুন) থেকে এ মূল্য কার্যকর হবে।

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

জীবাশ্ম জ্বালানিতে বাড়তি ব্যয়ে পেছাচ্ছে নবায়নযোগ্য খাত
দেশের জ্বালানি খাতে বরাদ্দ ও ভর্তুকির বড় অংশ এখনো জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্পেই ব্যয় হচ্ছে। এতে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালার বাইরে গিয়ে নতুন করে আমদানি চুক্তি করা থেকে বিরত থাকতে হবে। আর বাজেটে সুনির্দিষ্ট রোডম্যাপও জরুরি। তবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে জ্বালানি খাতের যে মিশ্রণ করা হচ্ছে, সেখানে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়বে।

ঈদে যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের আয়োজন করবে বিমান বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিমানের আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটের যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ। আজ (রোববার, ২৪ মে) সংস্থাটির মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।