ঈদযাত্রা
যমুনা সেতুতে ৯৬ ঘণ্টায় ১৪ কোটি টাকা টোল আদায়

যমুনা সেতুতে ৯৬ ঘণ্টায় ১৪ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রার শুরুর দিকে যমুনা সেতুতে স্বস্তি হলেও শেষের দিকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। ঈদ যাত্রায় যমুনা সেতু দিয়ে ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯শ’ টাকা। গত ২৪ মে থেকে ২৭ মে রাত রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এ সব যানবাহন পারাপার হয়।

মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক; বেঁচে ফিরলেন পাঁচ শতাধিক যাত্রী

মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক; বেঁচে ফিরলেন পাঁচ শতাধিক যাত্রী

ভোলার মেঘনা নদীতে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে একটি সি-ট্রাক প্রায় এক ঘণ্টা মৃত্যুঝুঁকিতে ছিলো। আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে নিরাপদে ইলিশা ঘাটে পৌঁছালে আবেগাপ্লুত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে পন্টুনে নেমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, বৈরী আবহাওয়ায় ভোগান্তি

ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, বৈরী আবহাওয়ায় ভোগান্তি

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরের টানে রাজধানী ছাড়ছেন নগরবাসী। আবহাওয়ার কারণে কিছুটা ভোগান্তি হলেও রেলপথে নির্বিঘ্নেই চলছে ঈদযাত্রা। প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড় দেখা গেছে, ঝুঁকি নিয়ে ছাদেও ভ্রমণ করছেন অনেকেই। তবে দু’একটি ছাড়া অধিকাংশ ট্রেনই শিডিউল মেনে চলাচল করছে।

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঈদ উপলক্ষে ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য এ বিশেষ কোচ সার্ভিস চালু করা হয়।

কক্সবাজারে পশুর হাটে জাল টাকা, ছিনতাই ও অজ্ঞান পার্টি ঠেকাতে র‌্যাবের কঠোর অবস্থান

কক্সবাজারে পশুর হাটে জাল টাকা, ছিনতাই ও অজ্ঞান পার্টি ঠেকাতে র‌্যাবের কঠোর অবস্থান

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং পশুর হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-১৫। আজ (সোমবার, ২৫ মে) কক্সবাজারের রামু কলঘর বাজার এলাকায় বিভিন্ন পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট মোস্তাফিজুর রহমান।

ঈদযাত্রায় মহাসড়কে মৃত্যুর মিছিল; আনন্দ ছাপিয়ে শোকের মাতম

ঈদযাত্রায় মহাসড়কে মৃত্যুর মিছিল; আনন্দ ছাপিয়ে শোকের মাতম

ঈদসহ বিভিন্ন উৎসবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি আনন্দ উল্লাসও বেড়ে যায়। কখনও কখনও যানজটে দুর্ভোগ হলেও ঈদ আনন্দ যেন সে দুর্ভোগকে ছাপিয়ে যায়। আজকের (সোমবার, ২৫ মে) ঘটনাও কিছুটা সেরকমই। মহাসড়কে ট্রাক উল্টে ১৫ জনসহ পৃথক ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘটা এ দুর্ঘটনায় মুহূর্তেই ঈদ আনন্দ পরিণত হয়েছে স্বজন হারানোর বেদনায়, চারপাশে নেমে এসেছে শোকের ছায়া।

ঝুঁকি নিয়ে চলছে ঈদযাত্রা; বিলম্বে ট্রেন ছাড়ার অভিযোগ থাকলেও অস্বীকার কর্তৃপক্ষের

ঝুঁকি নিয়ে চলছে ঈদযাত্রা; বিলম্বে ট্রেন ছাড়ার অভিযোগ থাকলেও অস্বীকার কর্তৃপক্ষের

ঈদযাত্রায় বাদ সেধেছে বিরূপ আবহাওয়া। তবুও নাড়ির টানে ঘরের পানে ছুটছে রাজধানীবাসী। কাউন্টারে বাসের জন্য অপেক্ষায় ভোগান্তি বাড়ছে যাত্রীদের। টিকিট না পেয়ে কেউ কেউ ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটলেও নজর নেই প্রশাসনের। কমলাপুর থেকে ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও সেই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ।

ঈদ উদযাপনে দেশ ফিরছেন কাতার প্রবাসীরা; ট্রাভেল এজেন্সিগুলোতে যাত্রীদের ভিড়

ঈদ উদযাপনে দেশ ফিরছেন কাতার প্রবাসীরা; ট্রাভেল এজেন্সিগুলোতে যাত্রীদের ভিড়

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপনে দেশ ফিরছেন কাতারের বাংলাদেশি প্রবাসীরা। টিকিটের আশায় প্রতিদিনই কাতারের বাংলাদেশি ট্রাভেল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে ভিড় জমাচ্ছেন তারা। আর যাত্রীদের ঈদযাত্রাকে আনন্দমুখর করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিমান সংস্থাগুলোও।

যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা, বাড়তি চাপ সামলাতে প্রস্তুতি

যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা, বাড়তি চাপ সামলাতে প্রস্তুতি

আসন্ন ঈদযাত্রায় যমুনা সেতুতে ধারণ ক্ষমতার অধিক যানবাহন পারাপার, এলেঙ্গায় নির্মাণাধীন ফ্লাইওভার, ফিটনেসবিহীন যানবাহনসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। তারা বলছেন, এবারও যানজটে চরম ভোগান্তি পোহাতে হবে। আর পুলিশ সুপার বলছে, যানজট নিরসনে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

কাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ছুটি

কাল থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ছুটি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে আগামীকাল (সোমবার, ২৫ মে) থেকে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। ফলে, আজ অফিস শেষ করেই ঈদের ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন লাখো চাকরিজীবী।

ঈদযাত্রা: ট্রেনে বাড়ি যেতে ‘শেষ ভরসা’ স্ট্যান্ডিং টিকিট পেতেও কাউন্টারে ভিড়

ঈদযাত্রা: ট্রেনে বাড়ি যেতে ‘শেষ ভরসা’ স্ট্যান্ডিং টিকিট পেতেও কাউন্টারে ভিড়

ঈদের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে আরও ১০ দিন আগে। তবে ট্রেন ছাড়ার ঠিক দুই ঘণ্টা আগে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘আসনবিহীন’ বা স্ট্যান্ডিং টিকিট বিক্রির একটি নিয়ম রয়েছে। শেষ মুহূর্তের সেই কাঙ্ক্ষিত টিকিটের আশায় দেশের প্রধান রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড় জমিয়েছেন ঘরমুখো মানুষ।

ঈদযাত্রায় রেলে প্রতিদিন যাতায়াত করতে পারবে ৪০ হাজারের বেশি যাত্রী: রেলমন্ত্রী

ঈদযাত্রায় রেলে প্রতিদিন যাতায়াত করতে পারবে ৪০ হাজারের বেশি যাত্রী: রেলমন্ত্রী

এবার ঈদুল আজহায় প্রতিদিন রেলযোগে ৪০ হাজারের বেশি যাত্রী দেশের নানা গন্তব্যে যেতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ (রোববার, ২৪ মে) সকালে কমলাপুর রেলস্টেশনে পরিদর্শনে এসে তিনি একথা জানান।