Recent event

টাঙ্গাইলে সহকারী প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

টাঙ্গাইলে সহকারী প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
টাঙ্গাইলে সহকারী প্রিজাইডিং অফিসার প্রত্যাহার | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের সখীপুরে ভোটারের আঙ্গুলে কালি দেয়া ও টিপসই নেয়ার সময় ধানের শীষের প্রতীকের পাশে কালি লেগে যাওয়ার অভিযোগে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে উপজেলা প্রশাসন। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) দুপুরে সখীপুরের বিএল চাষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল রনী জানান, বিএল চাষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার রুস্তম আলী এক ভোটারের আঙ্গুলে কালি দেয়া ও টিপসই নেয়ার সময় অসতর্কভাবে ধানের শীষের প্রতীকের পাশে ও ব্যালটের মুড়িতে কালির দাগ লেগে যায়।

এ নিয়ে স্থানীয়রা দাবি তোলার সঙ্গে সঙ্গে ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়। পরে সেখানে অন্য জনকে দায়িত্ব দেয়া হয়।

জেআর