
ঝুঁকি নিয়েই নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ, আজ চলছে ৬৭টি ট্রেন
ট্রেনের বগিতে গাদাগাদি এবং ট্রেনের ছাদে ঝুঁকি নিয়েই রেলপথে বাড়ী ফিরছে মানুষ। বরাবরের মতোই শিডিউল বিপর্যয়েও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আজ (বুধবার, ২৭ মে) সরাদিনে ঈদের বিশেষ ট্রেনসহ মোট ৬৭ ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে।

ঈদে যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের আয়োজন করবে বিমান বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিমানের আন্তর্জাতিক সব বহির্গমন ফ্লাইটের যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ। আজ (রোববার, ২৪ মে) সংস্থাটির মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, ভাড়া নৈরাজ্য
ঈদযাত্রাকে ঘিরে কয়েক দিন যাবত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ধীর গতির সৃষ্টি হচ্ছে। পুরোদমে ঈদযাত্রা শুরু না হলেও মহাসড়কে বাসসহ গণপরিবহনের সংকট রয়েছে। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

অতীতের যেকোনো সময়ের চেয়ে মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করেছে: পরিবহনমন্ত্রী
অতীতের যেকোনো সময়ের চেয়ে মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (রোববার, ২৯ মার্চ) নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে ৭টি কার্যকরী টিপস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। দীর্ঘ পথের এই ভ্রমণে অনেকেরই মাথাব্যথা (Headache), বমিভাব (Nausea) বা শারীরিক অস্বস্তি দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে 'মোশন সিকনেস' বলা হয়। মূলত ভ্রমণের সময় পরিবেশের পরিবর্তন, ঘুমের অনিয়ম এবং রাস্তার ধুলোবালি বা অস্বাস্থ্যকর খাবারের কারণে শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা থেকে এসব সমস্যার সৃষ্টি হয়।

ঈদযাত্রায় বাড়তি ভাড়ার অভিযোগ ও জ্বালানি সংকটে বিপাকে পরিবহন খাত
ঈদ সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করছে ঘরমুখো মানুষ। এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় বাস টার্মিনালগুলোতে নেই তেমন ঘরমুখো মানুষের ভিড়। তবে এবারের ঈদ যাত্রায় নতুন করে অভিযোগ ওঠেছে -গন্তব্য অনুযায়ী যাত্রীদের টিকেট না দিয়ে অনেক যাত্রীর কাছ থেকেই নেয়া হচ্ছে শেষ গন্তব্যের ভাড়া। অন্যদিকে জ্বালানি তেলের সংকটের শঙ্কা আর পাম্পে দীর্ঘ লাইনের কারণেও বিপাকে পড়েছে পরিবহন মালিকরা।

ঈদ যাত্রার চূড়ান্ত প্রস্তুতি: নতুন সাজে রেলের ১০০ কোচ, সড়কে নামছে বাড়তি বাস
ঈদে যাত্রী পরিবহনে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ ও পরিবহন মালিকরা। বাড়তি যাত্রী চাপ সামলাতে চট্টগ্রামে রেল ওয়ার্কশপে মেরামত ও রং করে নতুন রূপে সাজাচ্ছে শতাধিক পুরনো কোচ। নিয়মিত ট্রেনের পাশাপাশি রেল পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে চলবে ৮টি স্পেশাল ট্রেনও। এছাড়া সড়কপথে দেশের ৬৩টি রুটে যাত্রী পরিবহনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন বাস মালিকরাও।

ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা; অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার, ৩ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেয়া হবে। বরাবরের মতো সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়াও ঈদ যাত্রায় যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবার।

রমজানে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় বাড়ল
পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। ফলে আগামী ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ থাকবে। এর আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকতো স্টেশনগুলো।

ঈদযাত্রার ৬ দিনে যমুনা সেতুতে টোল আদায় ১৯ কোটি ২৫ লাখ টাকা
এবারের ঈদ যাত্রায় ৬ দিনে যমুনা সেতুতে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন পারাপারে ১৯ কোটি ২৫ লাখ টাকা টোল আদায়। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে যাতায়াত করে থাকে। ঈদ যাত্রাকে কেন্দ্র করে যমুনা সেতুতে প্রতিদিনই বেড়েছে যানবাহনের সংখ্যা। নানা কারণে যমুনা সেতুর বৃহস্পতিবার (৫ জুন) ও শুক্রবার (৬ জুন) যানজটে লাখ লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

ফরিদপুরের ৩০ কিলোমিটার সড়কে খানাখন্দ, ডাকাতির শঙ্কা
ভাঙ্গা উপজেলা থেকে ফরিদপুর জেলা সদর পর্যন্ত ৩০ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন অংশে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। যার ফলে এবারের ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষকে।

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে র্যাবের তল্লাশি
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে মহাসড়কগুলোর বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে র্যাব-১১। আজ (বৃহস্পতিবার, ৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এ কার্যক্রম শুরু করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।