
মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। আসামি মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলামের ছেলে রশিদ মিয়া (৫৫)।

টাঙ্গাইলে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহর
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী মো. আব্দুল্লাহর। মো. আব্দুল্লাহ কালিহাতীর হাতিয়া গ্রামের মো. আল আমিনের ছেলে ও সল্লা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। এ বিষয়ে গত কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরী করেছে আল আমিন।

জাতির প্রয়োজনে সরকারকে যেকোনো সময় সহযোগিতা করবে বিরোধীদল: শফিকুর রহমান
‘আমাদের দেশ ভালো নেই। জাতির প্রয়োজনে সরকার চাইলে যেকোনো সময় বিরোধীদল সহযোগিতা করবে’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) টাঙ্গাইলে জেলা প্রশাসন আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে মোটরসাইকেলে বাসের ধাক্কায় কিশোর নিহত
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় শিহাদ (১৫) নামের এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিপ্রবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু
দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত
টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: টেলিযোগাযোগ মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

টাঙ্গাইলে ব্রিজ থেকে নামার সময় ঠেলাগাড়ি উল্টে একজন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ব্রিজ থেকে নামার সময় লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামের এক চালক নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী চমচমকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী ‘মিষ্টি উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।