
ঢাকায় আংশিক মেঘলা আকাশ, রয়েছে বৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির মধ্যেও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের যেসব জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
দেশের চার জেলার ওপর দিয়ে আজ (রোববার,৬ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Weather Update Today)। আবহাওয়াবিদদের দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে (Weather Forecast BD)।

সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদপ্তর।

দেশের কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। আবার দেশের কোনো কোনো এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী, সমন্বয়ক ড. সাইমুম
জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং কার্যক্রমকে একটি সমন্বিত ও কার্যকর জাতীয় কাঠামোর আওতায় আনতে ২৫ সদস্যের ‘জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটি’ বা ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স (এনসিসিএফ) গঠন করেছে সরকার।

রাত ১টার মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department Weather Update)। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) রাত ১টার মধ্যে দেশের অন্তত ১১টি জেলায় তীব্র ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে। খারাপ আবহাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতৰ্কবার্তা দেয়া হয়।

দেশের ৭ অঞ্চলে সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department - BMD)।

রাজধানীতে আজ বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (রোববার, ৩০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

দেশের কিছু জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা
আট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।