
ঈদে চাঁদাবাজি ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর: ডিএমপি কমিশনার
কোরবানির ঈদ উপলক্ষে চাঁদাবাজি ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডিএমপির নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। আজ (বুধবার, ২০ মে) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

যাদের কোরবানি কবুল হয় না: কোরআন ও হাদিসের আলোকে যে ৩ শ্রেণির মানুষ
পবিত্র ঈদুল আজহায় (Eid-ul-Adha) নিসাব পরিমাণ সম্পদের মালিক, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞানসম্পন্ন মুসলমানের ওপর কোরবানি করা ওয়াজিব (Wajib)। শরিয়তের নিয়ম অনুযায়ী, কারও কাছে যদি সাড়ে ৭ ভরি সোনা বা সাড়ে ৫২ ভরি রুপা অথবা এর সমপরিমাণ নগদ টাকা বা ব্যবসায়িক সম্পদ থাকে, তবে তার ওপর কোরবানি (Whose Qurbani is Not Accepted) আবশ্যক।

সৌদি আরবে কবে হতে পারে ঈদুল আজহা? জানা যাবে রোববার
আগামীকাল (রোববার, ১৭ মে) দেশের সাধারণ জনগণকে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব (Saudi Arabia Eid-ul-Adha 2026 Date)। গতকাল (শুক্রবার, ১৫ মে) সৌদির সুপ্রিম কোর্ট (Saudi Supreme Court) এক আনুষ্ঠানিক বার্তায় এই আহ্বান জানায়। যদি ওইদিন সন্ধ্যায় আরবের আকাশে জিলহজ্ব মাসের নতুন চাঁদ দেখা যায়, তবে আগামী ২৭ মে (বুধবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ (Eid-ul-Adha) উদযাপিত হবে।

সরবরাহ স্বাভাবিক থাকলেও কমছে না দাম; সবজির দামে বাড়তি উত্তাপ
রাজধানীর কাঁচাবাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। টানা বৃষ্টিপাত, বর্ষা মৌসুম আর আসন্ন কোরবানির ঈদ- এই তিন প্রভাবে রাজধানীর সবজির বাজারে এরই মধ্যে বাড়তি দামের আভাস মিলেছে। যদিও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবুও, বাজারে গিয়ে বাড়তি খরচের চাপ অনুভব করছেন ক্রেতারা।

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো কাতার
জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী আগামী ২৭ মে বুধবার কাতারে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাতার ক্যালেন্ডার হাউস। কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর সাধারণত বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে বাংলাদেশে আগামী ২৮ মে বৃহস্পতিবার কোরবানির ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। খালিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

কত টাকা বা সম্পদ থাকলে কোরবানি দেওয়া আবশ্যক? জানুন শরীয়তের বিধান
আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অনন্য মাধ্যম কোরবানি কেবল একটি আর্থিক ইবাদত নয়, এটি একটি আত্মিক ইবাদতও বটে। জিলহজ্ব মাসের ১০, ১১ ও ১২ তারিখ যদি কোনো মুসলিমের কাছে তার পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর পর উদ্বৃত্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, তবে তার ওপর কোরবানি করা আবশ্যক বা ওয়াজিব।

ঈদুল আজহা কবে হতে পারে, জানা গেল সম্ভাব্য তারিখ
জ্বিলকদ মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) উদযাপনের সম্ভাব্য তারিখ নিয়ে নতুন হিসাব প্রকাশ পেয়েছে। গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) দেশের আকাশে জ্বিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ (রোববার, ১৯ এপ্রিল) শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে জ্বিলকদ মাস গণনা শুরু হবে।

ঈদুল আজহা উপলক্ষে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ উদ্বোধন
ওয়ালটন পণ্য কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
আসছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২৪ শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। প্রতিবারের মতো এই সিজনেও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।

ঈদের তৃতীয় দিনেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন যানবাহন সংকটে অনেকেই পরিবার-স্বজনদের সাথে এবারের কোরবানির ঈদ উদযাপন করতে পারেননি। তাইতো রাস্তা কিছুটা ফাঁকা পেয়ে ঈদের তৃতীয় দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, বেড়েছে যানবাহনের চাপ।

চট্টগ্রামের বিক্রি না হওয়া হাজার হাজার চামড়া যাচ্ছে ডাম্পিংয়ে
সড়কে পড়ে আছে হাজার হাজার চামড়া। আতুরার ডিপো, বহদ্দারহাট, চৌমুহনী, নয়ারহাটে এখন বিক্রি না হওয়ায় ফেলে যাওয়া চামড়ার স্তুপ। মূল্যবান চামড়া এখন বর্জ্য ছাড়া আর কিছুই নয়। সকাল থেকে এসব চামড়া পে-লোডার দিয়ে ডাম্প ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে ডাম্পিংয়ে।

বর্জ্য অপসারণে প্রতিশ্রুতি পূরণের দাবি চট্টগ্রাম সিটি করপোরেশনের
কোরবানির পশুর বর্জ্য সংগ্রহে এবার প্রতিশ্রুতির অনেকটুকুই পূরণের দাবি চট্টগ্রাম সিটি করপোরেশনের। বিশেষ করে নগরের মূল সড়কের বেশিরভাগ বর্জ্য অপসারণ করেছে চার হাজারেরও বেশি পরিচ্ছন্ন কর্মী। তবে অনেক এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন ও নালা নর্দমা না থাকায় আবর্জনা ও দুর্গন্ধের দুর্ভোগ হয়েছে।

ঈদের আগের দিন রাজধানীর বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি
কোরবানির ঈদের আগের দিন রাজধানীর বাজারগুলোতে কিছুটা বেড়েছে সব ধরনের মসলার দাম। বিক্রেতাদের দাবি, আমদানি জটিলতার কারণেই দর বেড়েছে। অন্যদিকে সবজির বাজারে শসা, টমেটো ও লেবুর দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য সবজির দাম।