আইন ও আদালত
বান্দরবানে ধর্ষণ মামলায় এনসিপি নেতা কারাগারে

বান্দরবানে ধর্ষণ মামলায় এনসিপি নেতা কারাগারে

বান্দরবানে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার জালিয়াতি: ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল

শেয়ার জালিয়াতি: ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল

​আইন ভেঙে নামে-বেনামে ২০ শতাংশের বেশি শেয়ার দখলে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। কাদামাটি রাস্তা পার করে স্কুলে পৌঁছে দেয়ার কথা বলে শিশুটিকে বাঁশবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

ট্রাইব্যুনালের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে

ট্রাইব্যুনালের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত হবে বার কাউন্সিলের বৈঠকে

ট্রাইব্যুনালের মামলায় বিদেশি আইনজীবী চেয়ে জিয়াউল আহসান, সালমান এফ রহমান ও ফারজানা রুপা যে আবেদন করেছে তা বার কাউন্সিলের পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন বার কাউন্সিল চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৩১ লাখ ৮১ হাজার টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে।

রবীন্দ্রনাথের গ্রাফিতি রক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

রবীন্দ্রনাথের গ্রাফিতি রক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

​রাজধানীর একটি দেয়াল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলা রোধসহ দেশের বিভিন্নস্থানে বৈধ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ট্রাইব্যুনালে ইনুর আপিল

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ট্রাইব্যুনালে ইনুর আপিল

​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ।

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী হত্যা মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

প্লট বরাদ্দে দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

প্লট বরাদ্দে দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আট জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামির মৃত্যুদণ্ড

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামির মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপু‌রে প্রবাসীর ৬ টুকরা করে হত্যার ঘটনায় জিতেশ চন্দ্র গোপ নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল (সোমবার, ১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন।

নিম্ন আদালতে আইভীর জামিন মঞ্জুর

নিম্ন আদালতে আইভীর জামিন মঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

নিরাপত্তাজনিত কারণে ট্রাইব্যুনালে আসেননি জিয়াউল আহসান, ভার্চুয়ালি হবে সাক্ষ্যগ্রহণ

নিরাপত্তাজনিত কারণে ট্রাইব্যুনালে আসেননি জিয়াউল আহসান, ভার্চুয়ালি হবে সাক্ষ্যগ্রহণ

আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম-খুনের মামলায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি, ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে তার সাক্ষ্যগ্রহণ।