
বিদায় ‘স্যার’ স্যাম নিল: জুরাসিক পার্কের ‘ড. অ্যালান গ্রান্ট’ মারা গেছেন
হলিউড তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা স্যার স্যাম নিল মারা গেছেন। আজ (সোমবার, ১৩ জুলাই) ৭৮ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ‘জুরাসিক পার্ক’, ‘দ্য পিয়ানো’, ‘পিকি ব্লাইন্ডার্স’-এর মতো কালজয়ী সিনেমা ও সিরিজে অভিনয় করা এই নিউজিল্যান্ডের তারকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার।

ব্রাজিলের পরাজয় মেনে নিয়েছি; আর্জেন্টিনার ভক্তরা ‘নির্লজ্জ’: ওমর সানী
বিশ্বকাপে আর্জেন্টিনার নাটকীয় জয়কে ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস চলছে, তখন ভিন্ন সুরে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী। একটি ভিডিও বার্তায় তিনি ফিফার সমালোচনার পাশাপাশি আর্জেন্টিনার কিছু সমর্থকের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ
শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। এতে ভোট দিয়েছেন মোট ৪৮০ জন শিল্পী।

ওপেনহাইমারকে ছাড়িয়ে ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল বায়োপিক ‘মাইকেল’
বায়োপিকের দুনিয়ায় নতুন রেকর্ড গড়লো ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীত নিয়ে নির্মিত সিনেমা 'মাইকেল'। ক্রিস্টোফার নোলানের অস্কারজয়ী চলচ্চিত্র ওপেনহাইমারের রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল বায়োপিক হিসেবে এরই মধ্যে ৯৭ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে সিনেমাটি। এমনকি সংগীতশিল্পীদের জীবন নিয়ে তৈরি করা সিনেমা হিসেবে বোহেমিয়ান র্যাপসোডিকেও টেক্কা দিয়েছে মাইকেল।

‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়লেন রচনা ব্যানার্জি, নতুন আসছেন কে?
পশ্চিমবঙ্গের টেলিভিশন পর্দার ইতিহাসে বড় ধাক্কা! জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ মানেই যেখানে গত ১৫ বছর ধরে দর্শকরা একনামে চিনতেন রচনা ব্যানার্জিকে, সেখানে এবার আসতে চলেছে এক নতুন মুখ (Rachana Banerjee Replaced in Didi No 1: Swastika Mukherjee New Host, Season Update and Timing Change)। রাজনৈতিক পটপরিবর্তন ও চ্যানেলের মেগা সিদ্ধান্তের জেরে ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়েছেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee dropped from Didi No 1)। তার জায়গায় শো-এর নতুন সঞ্চালক বা হোস্ট হিসেবে এন্ট্রি নিচ্ছেন টলিউডের জনপ্রিয় ও ঠোঁটকাটা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee new host of Didi No 1)।

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল পেজে প্রকাশিত একটি ভিডিও এখন নেটদুনিয়ায় আলোচনায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর নিয়ে তৈরি ওই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’। গানটি ছিল কোক স্টুডিও সিজন থ্রির ষষ্ঠ গান।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী মারা গেছেন। আজ (শুক্রবার, ১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেলো কক্সবাজারবাসী
দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও বড় পর্দায় চলচ্চিত্র দেখার সুযোগ পেলেন কক্সবাজারের মানুষ। করোনা মহামারীর সময় কক্সবাজারের সবশেষ চালু থাকা সিনেমা প্রদর্শন কেন্দ্র বিজিবি অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন জেলার চলচ্চিত্রপ্রেমীরা। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (শুক্রবার, ৫ জুন) শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ‘কক্সবাজার টকিজ’।

নারী ক্ষমতায়ন বিভাগে পুরস্কার জিতলো আশিষ কিফায়েতের ‘আমাদস ড্রিম’
ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নারী ক্ষমতায়ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে আশিষ কিফায়েতের নির্মিত ২০২৪ সালের গণঅভ্যুত্থানভিত্তিক স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘আমাদস ড্রিম’।

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম ‘শারলিন খান’
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘর আলো করে এলো নতুন অতিথি।