কৃত্রিম বুদ্ধিমত্তা
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকবে তিন ধরনের পেশা; সতর্কবার্তা দিলেন মেটার সাবেক এআই প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকবে তিন ধরনের পেশা; সতর্কবার্তা দিলেন মেটার সাবেক এআই প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে ভবিষ্যতে কর্মক্ষেত্রে কী প্রভাব পড়বে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে সেলসফোর্স ও মেটার সাবেক এআই প্রধান ক্লারা শিহ মনে করেন, ভবিষ্যতে চাকরিক্ষেত্রে কেবল তিন ধরনের পেশা টিকে থাকবে।

এআইয়ের সম্ভাবনা কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে যেতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

এআইয়ের সম্ভাবনা কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে যেতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে বাংলাদেশে নতুন সম্ভাবনার পাশাপাশি নানা চ্যালেঞ্জও তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘প্রচলিত শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে। পাশাপাশি সেমিকন্ডাক্টরসহ উচ্চপ্রযুক্তির বিভিন্ন খাতে বাংলাদেশের কাজ করার বিপুল সম্ভাবনা রয়েছে।’

জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

২০২৩ সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে পড়েছে। জ্বালানি খাতের সংকট, আর্থিক খাতের দুর্বলতা ও রাজস্ব আহরণের নিম্ন সক্ষমতার সঙ্গে বৈশ্বিক অনিশ্চয়তা যুক্ত হয়ে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ তৈরি করেছে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সরকারি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহি ও মানবকেন্দ্রিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তঃআঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া আদালতের বিষয় হলেও ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‎‘কোনো উদ্যোগ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি শক্তিশালী সামাজিক উদ্যোগ ও উপযুক্ত কর্মপরিকল্পনা প্রয়োজন। আশা করি, আসামিদের ফিরিয়ে দিতে ভারত দ্রুত ব্যবস্থা নেবে।’

হোয়াইট হাউস এআই চুক্তি: সুপারইন্টেলিজেন্স সুরক্ষায় কী আছে আর কী নেই

হোয়াইট হাউস এআই চুক্তি: সুপারইন্টেলিজেন্স সুরক্ষায় কী আছে আর কী নেই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে কঠোর আইনি কাঠামোর দাবির মধ্যেই শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে বৈঠক করে একটি স্বেচ্ছা চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস অ্যাকর্ড অন সুপার ইন্টেলিজেন্স নামের এই চুক্তিতে মেটা, এনভিডিয়া, গুগল, ওপেনএআই, এক্সএআই ও অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহীরা সই করেছেন। চুক্তিতে নিরাপত্তাঝুঁকি নজরদারির জন্য প্রতিষ্ঠানগুলোর ভেতরে চার স্তরের নিজস্ব নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেয়া হয়েছে।

চীনা এআই টুলে মিললো ‘বায়োলজিক্যাল ওয়েপন’ তৈরির উপায়; অভ্যন্তরীণ তদন্ত শুরু মুনশটের

চীনা এআই টুলে মিললো ‘বায়োলজিক্যাল ওয়েপন’ তৈরির উপায়; অভ্যন্তরীণ তদন্ত শুরু মুনশটের

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মডেল কিমির বড় ধরনের নিরাপত্তা ত্রুটি উন্মোচন করেছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে মডেল দুটিকে বিভ্রান্ত করে বায়োলজিক্যাল ওয়েপন বা জৈবাস্ত্র তৈরি এবং হত্যা পরিকল্পনার মতো বিপজ্জনক বিষয়ে নির্দেশনা বের করতে সক্ষম হয়েছেন তারা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরাপত্তা উদ্বেগে বাতিল হলো ওপেনএআইয়ের নতুন মডেলের উন্মোচন

নিরাপত্তা উদ্বেগে বাতিল হলো ওপেনএআইয়ের নতুন মডেলের উন্মোচন

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে নতুন মডেলের উন্মোচন বাতিল করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। অক্টোবরে মডেলটি বাজারে আনার পরিকল্পনা থাকলেও অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা যায়, সেটি কোম্পানির নিরাপত্তা ও বিশ্লেষণের মান পূরণ করতে পারেনি। এটি মানুষের নিয়ন্ত্রণকে ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রতিষ্ঠানটির। এদিকে, এআই-এর কঠোর নিয়ন্ত্রণের বিরোধিতা করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে অ্যানথ্রোপিক প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শি-ট্রাম্প বৈঠক ‘লোকদেখানো’; উত্তাপ কমলেও কাটেনি মতপার্থক্য

শি-ট্রাম্প বৈঠক ‘লোকদেখানো’; উত্তাপ কমলেও কাটেনি মতপার্থক্য

শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরে লোকদেখানো বিষয় গুরুত্ব পেয়েছে বলে কটাক্ষ করেছেন বিশ্লেষকরা। এছাড়া ট্রাম্প-শি প্রকাশ্যে আন্তরিকতা দেখালেও এখনও যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়েছে বলে মত বিশ্লেষকদের। তবে দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্পের প্রাপ্তিশূন্য হলেও, তাইওয়ান ও ইরান ইস্যুতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে চীন।

ওপেনএআইয়ের বিরুদ্ধে কানাডার প্রদেশের মামলা; চ্যাটজিপিটির জবাবদিহি নিয়ে প্রশ্ন

ওপেনএআইয়ের বিরুদ্ধে কানাডার প্রদেশের মামলা; চ্যাটজিপিটির জবাবদিহি নিয়ে প্রশ্ন

কানাডার ইতিহাসের অন্যতম ভয়াবহ এক গুলির ঘটনার আগে চ্যাটজিপিটি প্ল্যাটফর্মে দেয়া হুমকির বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করতে ব্যর্থ হওয়ায় ওপেনএআইয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর গোপনীয়তা ও নিরাপত্তার চর্চা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এআই প্রতিষ্ঠানগুলোর প্ল্যাটফর্ম কীভাবে ব্যবহৃত হচ্ছে, তা নিয়ে আইনি জবাবদিহির সম্ভাবনার বিষয়টিও এসব মামলার কারণে সামনে এসেছে।

১০০ কোটি মানুষের মৃত্যু ঘটাতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা; সতর্ক করলেন বিল গেটস

১০০ কোটি মানুষের মৃত্যু ঘটাতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা; সতর্ক করলেন বিল গেটস

অসৎ উদ্দেশ্যে অপব্যবহার করা হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। প্রযুক্তি খাতের অন্যান্য শীর্ষ ব্যক্তিত্ব ও গবেষকদের সঙ্গে সুর মিলিয়ে এআইয়ের অস্তিত্বগত ঝুঁকির বিষয়ে সতর্ক করেন তিনি। ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ছবি ফাঁস থেকে সরকারি সাইটে প্রবেশ, এআই এজেন্ট নিয়ে উদ্বেগ

ছবি ফাঁস থেকে সরকারি সাইটে প্রবেশ, এআই এজেন্ট নিয়ে উদ্বেগ

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩টি ছবি ফাঁস করেছে ওপেন এআইয়ের এজেন্টরা। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) খবরটি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্টরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাণিজ্য বিভাগসহ মার্কিন সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য হাতিয়ে নিয়েছিল। তবে ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনা সামনে আসায় এজেন্টের কার্যকলাপের পূর্ণাঙ্গ পরিধি বুঝতে কাজ করছে ওপেনএআই।