আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ১ মে ২০২৬

আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, ১ মে ২০২৬

নামাজ (Salah/Salat) ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ (Pillar of Islam)। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য সময়মতো নামাজ পড়া ফরজ (Fard/Obligatory Prayer)। এজন্য জরুরি হলো, নামাজের সময়সূচি (Today's Prayer Time Schedule) জানা।

সংসদের দ্বিতীয় অধিবেশন ১ জুন ও বাজেট ঘোষণা ৪ জুন হতে পারে: চিফ হুইপ

সংসদের দ্বিতীয় অধিবেশন ১ জুন ও বাজেট ঘোষণা ৪ জুন হতে পারে: চিফ হুইপ

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ১ জুন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। একইসঙ্গে ৪ জুন আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

এবারের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো নিয়ে জানা-অজানা

এবারের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো নিয়ে জানা-অজানা

ফুটবল বিশ্বকাপ দেশের সীমানা পেরিয়ে এক মহোৎসবের আসর। বিশ্বকাপ ঘিরে উত্তর আমেরিকার ১৬ শহরে এখন সাজ সাজ রব। মেক্সিকোর ঐতিহ্য, কানাডার আধুনিকতা আর আমেরিকার গতির মিশেলে বৈচিত্র্যময় এক মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষায় পুরো দুনিয়ার ফুটবলপ্রেমীরা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর জন্য প্রস্তুত মেক্সিকো সিটি থেকে টরোন্টো কিংবা আটলান্টা থেকে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামগুলো।

সংবিধান আমাদের আবেগ ও লাখ শহিদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল

সংবিধান আমাদের আবেগ ও লাখ শহিদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান আমাদের আবেগ ও ১৯৭১ সালের লাখ শহিদের রক্তে সঙ্গে জড়িত। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কাল মহান মে দিবস

কাল মহান মে দিবস

শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে আগামীকাল (শুক্রবার, ১ মে) বিশ্বব্যাপী পালিত হবে মহান মে দিবস। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করবে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

বিগত ১৫ বছরে লুটপাটের মহোৎসব চলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ১৫ বছরে লুটপাটের মহোৎসব চলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ১৫ বছরে লুটপাটের যে মহোৎসব চলেছে তার চিত্র শ্বেতপত্রে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জানান, গড়পড়তা প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দিয়ে কয়েক ডজন পদ্মা সেতু বা মেট্রোরেল নির্মাণ করা সম্ভব ছিল।

ময়মনসিংহে অবৈধভাবে জ্বালানি বিক্রির চেষ্টা; ২২০০ লিটার তেলসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহে অবৈধভাবে জ্বালানি বিক্রির চেষ্টা; ২২০০ লিটার তেলসহ গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে বিক্রির সময় ২২০০ লিটার জ্বালানিসহ ট্যাংক লরি জব্দ করেছে পুলিশ। এসময় তেলের ক্রেতা, ট্যাংকের চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়।

সংশোধিত ফরম্যাটে এজেন্ট ব্যাংকিং পরিসংখ্যান জমা দিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

সংশোধিত ফরম্যাটে এজেন্ট ব্যাংকিং পরিসংখ্যান জমা দিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

দেশের তফসিলি ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসংক্রান্ত তথ্য ও উপাত্ত জমাদানে সংশোধিত (রিভাইজড) ফরম্যাটে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ (এজেন্ট ব্যাংকিং স্ট্যাটিস্টিকস ডিভিশন) থেকে এ নির্দেশনা জারি করা হয়।

সংসদ ভবন নিয়মিত পরিদর্শন ও অধিবেশন দেখেছেন শিক্ষার্থীরা

সংসদ ভবন নিয়মিত পরিদর্শন ও অধিবেশন দেখেছেন শিক্ষার্থীরা

সংসদে শিশুদের জন্য সংরক্ষিত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে স্পিকারকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন একটি পত্র দেন। এরই প্রেক্ষিতে সংসদ ভবন নিয়মিত পরিদর্শন করছেন এবং অধিবেশন দেখেছেন শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর ধানের জমি তলিয়ে গেছে

কিশোরগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর ধানের জমি তলিয়ে গেছে

টানা চার দিনের ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জে সাড়ে ৬ হাজার হেক্টর বোরোধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) এ তথ্য নিশ্চিত করেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার হাওরাঞ্চল।