ওয়াশিংটন
ওয়াশিংটনের হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে না: আব্বাস আরাঘচি

ওয়াশিংটনের হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে না: আব্বাস আরাঘচি

ওয়াশিংটনের হুমকি অব্যাহত থাকলে তেহরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু হবে না বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে একথা বলেন তিনি। পাশাপাশি সমঝোতা স্মারকে নিজেদের স্বাক্ষরের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানান তিনি। এদিকে, স্থানীয় সময় সোমবার রাতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের বিপ্লবী বাহিনী।

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে টানাপোড়েন!

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে টানাপোড়েন!

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কি আগের মতো আছে, নাকি চিড় ধরেছে? বিশেষ করে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ও লেবানন যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মধ্যে যখন টানাপোড়েন চরমে, তখন কেউ কেউ জল্পনা করছেন ওয়াশিংটন-তেলআবিব সম্পর্ক আর আগের অবস্থায় নেই। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনেরও বিরাগভাজন হয়েছে ইসরাইল। তবে কি নিজস্বার্থে ইসরাইলকে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও নেতানিয়াহুর দাবি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে।

হরমুজ ঘিরে ফের উত্তেজনা; পাল্টাপাল্টি হামলার দাবিতে যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ ঘিরে ফের উত্তেজনা; পাল্টাপাল্টি হামলার দাবিতে যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালিতে ড্রোনের হামলার জেরে ইরানে শক্তিশালি হামলা চালানোর দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এরপর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি আইআরজিসির। স্থায়ী শান্তির লক্ষ্যে চলমান আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। অন্যদিকে সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কঠিন পরিণতির ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

ইসরাইল ও লেবাননের কাঠামোগত চুক্তিতে সই

ইসরাইল ও লেবাননের কাঠামোগত চুক্তিতে সই

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পর অবশেষে একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে ইসরাইল ও লেবানন। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে এটি স্বাক্ষরিত হয়।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণই আমেরিকার বিরুদ্ধে ইরানের বড় ‘হাতিয়ার’: বিশ্লেষক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণই আমেরিকার বিরুদ্ধে ইরানের বড় ‘হাতিয়ার’: বিশ্লেষক

ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতে কোনো চুক্তি হলে তা টিকিয়ে রাখার ক্ষেত্রে ‘নিশ্চয়তা’ হিসেবে কাজ করতে পারে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফয়াদ ইজাদি এ মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক; ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক; ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুরের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক এবং দু’দেশের জনগণের মধ্যকার পারস্পরিক যোগাযোগসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

‘ন্যাশনাল জুবিলি’: ট্রাম্পের ধর্মীয় অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রে নয়া বিতর্ক

‘ন্যাশনাল জুবিলি’: ট্রাম্পের ধর্মীয় অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রে নয়া বিতর্ক

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এক বিশাল ধর্মীয় অনুষ্ঠান ঘিরে দেশটিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘রিডেডিকেট ২৫০: ন্যাশনাল জুবিলি অব প্রেয়ার, প্রেইজ অ্যান্ড থ্যাঙ্কসগিভিং’ শীর্ষক এই অনুষ্ঠানে মূলত রক্ষণশীল খ্রিষ্টান নেতাদের প্রাধান্য দেয়া হয়েছে। সমালোচকদের মতে, এই আয়োজন দেশটির বহুত্ববাদী ধর্মীয় পরিচয়কে প্রতিফলিত করে না এবং এটি চার্চ ও রাষ্ট্রকে একাকার করার একটি অপচেষ্টা বলছেন সমালোচকরা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সরাসরি আলোচনার সময় এখনও আসেনি: ট্রাম্প

সরাসরি আলোচনার সময় এখনও আসেনি: ট্রাম্প

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অদূর ভবিষ্যতে সরাসরি বা মুখোমুখি বসে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজে ট্রাম্প ও রাজা চার্লসের সাক্ষাৎ; দ্বিপক্ষীয় মৈত্রী অটুট রাখার প্রত্যয়

হোয়াইট হাউজে ট্রাম্প ও রাজা চার্লসের সাক্ষাৎ; দ্বিপক্ষীয় মৈত্রী অটুট রাখার প্রত্যয়

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েন ছাপিয়ে আবারও সামনে এল দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের চিত্র। চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে মার্কিন কংগ্রেসে এক বিরল ও ঐতিহাসিক ভাষণ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ওয়াশিংটন ও লন্ডনের মধ্যকার সম্পর্ক আগের মতোই ‘অটুট’ রয়েছে বলে ভাষণে পুনর্নিশ্চিত করেন তিনি। ইউএস টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ওয়াশিংটন, না মানার ইঙ্গিত ট্রাম্পের

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ওয়াশিংটন, না মানার ইঙ্গিত ট্রাম্পের

পরমাণু ইস্যুকে বাদ দিয়ে ইরানের দেয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ওয়াশিংটন। যদিও এরই মধ্যে প্রস্তাবটি না মানার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পুতিনের সঙ্গে বৈঠকের পর আরাঘচি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া আলোচনা শুরুর নতুন প্রস্তাব তেহরানের বিবেচনায় আছে। তবে জাতিসংঘের সমুদ্র আইন মানতে নারাজ ইসলামি প্রজাতন্ত্র। অন্যদিকে হরমুজ নিয়ে অচলাবস্থা না কাটলে বৈশ্বিক খাদ্য সংকটের শঙ্কা করছেন জাতিসংঘ মহাসচিব।

হোয়াইট হাউজের ডিনারে আবারও গুলি; অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

হোয়াইট হাউজের ডিনারে আবারও গুলি; অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

তিন বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার। আবারও বন্দুকধারীর নিশানায় পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার খোদ ওয়াশিংটনের সংবাদকর্মীদের উপস্থিতিতেই হামলার মুখে পড়লেন তিনি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ ঘটনার বিস্তারিত উঠে এসেছে।

ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ পাঁচজন নিহত

ইসরাইলি হামলায় লেবাননে সাংবাদিকসহ পাঁচজন নিহত

যুদ্ধবিরতি নিয়ে দোলাচলের মধ্যেই ইসরাইলের হামলায় লেবাননে এক সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছে। এ অবস্থায় ওয়াশিংটনে আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) দ্বিতীয় দফার বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। ইসরাইলের হামলা যুদ্ধবিরতির প্রক্রিয়াকে আরও জটিল করে ফেলতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে।