
দুই মাসের মধ্যে ইরানের পতন; যুদ্ধ শেষের দাবি ট্রাম্পের
মাস দুয়েকের মধ্যে ইরানের পতনের মধ্য দিয়ে থামবে যুদ্ধ; যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের। যদিও মতপার্থক্যের জেরে হরমুজ ইস্যুতে স্থগিত হলো ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলোর বৈঠক। ফের হোঁচট খেলো মধ্যপ্রাচ্যের কূটনীতি। বহুমুখী সংঘাত, তেলবাণিজ্যে জরুরি সমুদ্রপথে অচলাবস্থা আর সৌদি পাইপলাইনের বন্ধ দশায় শঙ্কা, বিদ্যমান মজুদে জ্বালানি রপ্তানি চলবে বড়জোর এক সপ্তাহ। অন্যদিকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকারি বাহিনী।

বাব আল-মান্দেবে হুথি নিয়ন্ত্রণ: লোহিত সাগরে সংঘাত ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা
গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে হুথি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর, লোহিত সাগরের গুরুত্ব চেকপয়েন্টগুলোতে বিদ্রোহী গোষ্ঠীটির সঙ্গে সৌদি বাহিনীর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সংঘাতে হস্তক্ষেপ করা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়েছে হুথিরা, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। অন্যদিকে, হুথিদের আকস্মিক এই উত্থানকে 'ঐশ্বরিক বিজয়' বলে আখ্যা দিচ্ছে তেহরান; যদিও সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চান না ইরানের প্রেসিডেন্ট। এদিকে, হরমুজের কেশম দ্বীপে একটি ইরানি তেলের ট্যাঙ্কারে হামলায় অন্তত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন।

যুদ্ধ-জ্বালানি সংকটের মধ্যেই শুরু ব্রিকস সম্মেলন, নজর শি-মোদির বৈঠকে
ইউরোপ ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যেই ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ১৮তম ব্রিকস সম্মেলন। দু’দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন জোটের প্রতিনিধিরা। যদিও সবার নজর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মোদির বৈঠকের ওপর, যা স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে শি-মোদির বৈঠকের আগেই এসেছে সুখবর, ছয় বছর পর আবারও চালু হচ্ছে গুয়াংজু-নয়াদিল্লি ফ্লাইট।

শত্রুভাবাপন্ন আচরণের অভিযোগ; আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিঁড়লো আলজেরিয়া
আলজেরিয়ার সরকারি সংবাদ সংস্থা এপিএসের প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও ইউএই ক্রমাগত ‘উসকানিমূলক ও শত্রুভাবাপন্ন’ আচরণ চালিয়ে যাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার সব কূটনৈতিক পথ নিষ্ফল হওয়ার পর সম্পর্ক ছেদের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মৎস্য ও কৃষি খাতে ১০ হাজার লোক নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ থেকে পাঁচ হাজার কৃষক এবং পাঁচ হাজার মৎস্যজীবী নেবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসলে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ইরান সংঘাত শেষে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর আলোচনা, নতুন কৌশল খুঁজছে ওয়াশিংটন
ইরান সংঘাতের অবসান ঘটলে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি ও সেনাসংখ্যা বড় আকারে কমানোর বিষয়ে অভ্যন্তরীণ আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা সিআইএ। দেশটির একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের তীব্র সংঘর্ষ, নিহত ৬০ জনের বেশি
ইয়েমেনের তায়েজ ও হোদেইদাহ প্রদেশ এবং লোহিত সাগর উপকূলে দেশটির আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের তীব্র সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাইস জেলা পুনর্দখলের দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে সরকার পতনই মূল লক্ষ্য, দাবি নেতানিয়াহুর
ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করাই এখন ইসরাইলের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যপূরণ এখন নাগালের মধ্যেই রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) তেল আবিবে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

সিরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ; ড্রেসিংরুমের কোন্দল ভুলে পয়েন্টের লক্ষ্য
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের মূল পর্বে উঠতে এই ম্যাচের পয়েন্ট দু’দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হারের পর কোচদের অভ্যন্তরীণ কোন্দলকে ড্রেসিংরুমেই বন্দি করে ম্যাচে সব মনোযোগ দিতে ব্যস্ত কোচ থেকে খেলোয়াড়রা।

তহবিল পেলে বিনা খরচে সব প্রবাসীর মরদেহ আনা হবে: প্রতিমন্ত্রী নুর
অর্থ সংকটের কারণে বাংলাদেশ সরকার শুধু জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রধারী প্রবাসীর মরদেহ বিনা খরচে দেশে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

মুসলিমদের বিভেদ শত্রুর স্বার্থ রক্ষা করছে, উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন খামেনি
মুসলিম বিশ্বের দেশগুলোকে, বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিজেদের আসল শত্রু চিনে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তিনি সতর্ক করে বলেছেন, মুসলিমদের মধ্যকার বিভেদ কেবল শত্রুদের স্বার্থই রক্ষা করছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।