হোয়াইট হাউস
নির্বাচনের আগে প্রকাশ্যে নেতানিয়াহুর পাশে ট্রাম্প, নতুন নেতৃত্বের খোঁজে হোয়াইট হাউস

নির্বাচনের আগে প্রকাশ্যে নেতানিয়াহুর পাশে ট্রাম্প, নতুন নেতৃত্বের খোঁজে হোয়াইট হাউস

ইসরাইলের জাতীয় নির্বাচনের আগমুহূর্তে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের শীর্ষ উপদেষ্টাদের একটি বড় অংশ মনে করছে, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের রাজনৈতিক ও ভূকৌশলগত লক্ষ্য অর্জনে তেলআবিবে নেতানিয়াহুর বিকল্প কোনো নেতৃত্ব আসাই বরং যুক্তরাষ্ট্রের জন্য বেশি সুবিধাজনক হতে পারে। তুর্কিয়া টুডে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘তোমার সমস্যা কী? অসুস্থ নাকি?’—সাংবাদিককে ধমক ট্রাম্পের

‘তোমার সমস্যা কী? অসুস্থ নাকি?’—সাংবাদিককে ধমক ট্রাম্পের

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আবারও উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নের জবাব দেয়ার বদলে এক সাংবাদিককে ‘অসুস্থ’ বলে মন্তব্য করেছেন, আরেক নারী সাংবাদিককে বারবার থামিয়ে দিয়েছেন। এ ঘটনায় ট্রাম্পের আচরণ এবং সংবাদমাধ্যমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

পাঁচ দিনের মাথায় চাকরি গেলো হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির

পাঁচ দিনের মাথায় চাকরি গেলো হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেয়ার ৫ দিনের মাথায় ক্যাটি জাকারিয়া তার পদ থেকে সরে দাঁড়ালেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে তার অপ্রস্তুত উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার পর শেষ পর্যন্ত তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য করলো।

সংবাদমাধ্যমকে ফের ট্রাম্পের হুমকি; মত প্রকাশের স্বাধীনতা নিয়ে শঙ্কা

সংবাদমাধ্যমকে ফের ট্রাম্পের হুমকি; মত প্রকাশের স্বাধীনতা নিয়ে শঙ্কা

সিএনএন, পলিটিকো এবং এমএস নাও— জনপ্রিয় এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করেই ক্ষান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের হুমকি দিয়েছেন, ভুয়া খবর প্রচার করলে আগামীতে আরও লম্বা হবে এই ব্ল্যাকলিস্ট। এ অবস্থায় বিশ্লেষকদের শঙ্কা, ট্রাম্পের ভয়ে ভবিষ্যতে প্রশাসনবিরোধী মতামত প্রকাশে করতে পারবে না মিডিয়াগুলো। আর আইন বিশেষজ্ঞদের মত, ওভাল অফিসে ট্রাম্পের হুকুম চলতে পারে, হোয়াইট হাউসে নয়।

ওয়াশিংটন-লিংকনকে পেছনে ফেলে নিজেকে সেরা বললেন ট্রাম্প, ইতিহাসবিদদের জরিপে ভিন্ন চিত্র

ওয়াশিংটন-লিংকনকে পেছনে ফেলে নিজেকে সেরা বললেন ট্রাম্প, ইতিহাসবিদদের জরিপে ভিন্ন চিত্র

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের পেছনে ফেলে নিজেকে দেশের ইতিহাসের সর্বকালের সেরা হিসেবে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক তালিকায় তিনি আব্রাহাম লিংকন ও জর্জ ওয়াশিংটনের মতো ঐতিহাসিক নেতাদের পেছনে ফেলে নিজেকে শীর্ষস্থানে রেখেছেন। নিউজ ইউকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাজ করলেও এক বছর নিরাপত্তা ছাড়পত্রই নেননি নাটালি হার্প

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাজ করলেও এক বছর নিরাপত্তা ছাড়পত্রই নেননি নাটালি হার্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী সহকারী ন্যাটালি হার্প এক বছরের বেশি সময় হোয়াইট হাউসে কাজ করলেও ওই সময় নিরাপত্তা ছাড়পত্র নেয়ার প্রক্রিয়া বারবার সম্পন্ন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমএস নাউ নামের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ আলোচনা উঠে এসেছে।

ট্রাম্পের নারী সহকারীকে নিয়ে গুঞ্জনে ক্ষুব্ধ মেলানিয়া, ডেমোক্র্যাট সিনেটরের মন্তব্যে হোয়াইট হাউসের ক্ষোভ

ট্রাম্পের নারী সহকারীকে নিয়ে গুঞ্জনে ক্ষুব্ধ মেলানিয়া, ডেমোক্র্যাট সিনেটরের মন্তব্যে হোয়াইট হাউসের ক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এক নারী সহকারীর সম্পর্কের গুঞ্জন নিয়ে চাউর হওয়া খবরে ক্ষুব্ধ হয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির এক সিনেটর এই সম্পর্ক নিয়ে রসিকতা করার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের বিরুদ্ধে মার্কিন ভোটার তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের

চীনের বিরুদ্ধে মার্কিন ভোটার তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের

২০২০ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপ ছিলো বলে সরাসরি অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) ওয়াশিংটনে দেয়া প্রাইমটাইম ভাষণে একথা বলেন তিনি। এসময় ট্রাম্প আরও জানান, চীন যুক্তরাষ্ট্রের প্রায় ২২ কোটি ভোটারের তথ্য বেআইনিভাবে সংগ্রহ করেছে। এতে নাগরিকদের নাম, ঠিকানা, ফোন নম্বর, রাজনৈতিক দলের পরিচয় এবং ভোটার নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সংবেদনশীল তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ট্রাম্পের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে চীন।

কাতারের দেয়া ৪০০ মিলিয়ন ডলারের বিমানে ট্রাম্পের প্রথম সফর

কাতারের দেয়া ৪০০ মিলিয়ন ডলারের বিমানে ট্রাম্পের প্রথম সফর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে প্রথম সফর করেছেন। কাতারের উপহার দেয়া ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা) মূল্যের এই বোয়িং ৭৪৭-৮০০ জেটটি ট্রাম্পের নিজস্ব রুচি ও আভিজাত্যের ছোঁয়ায় ঢেলে সাজানো হয়েছে। বিমানটির বাইরের চিরচেনা হালকা নীল রঙের বদলে এখন ট্রাম্পের পছন্দসই গাঢ় নেভি ব্লু এবং লাল ও সোনালি রঙের স্ট্রাইপ দেয়া হয়েছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৮০ বছরে পা দিলেন ট্রাম্প; ইমেজ সংকট কাটাতে হোয়াইট হাউসে পেশিবহুল আয়োজন

৮০ বছরে পা দিলেন ট্রাম্প; ইমেজ সংকট কাটাতে হোয়াইট হাউসে পেশিবহুল আয়োজন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ৮০তম জন্মদিন পালন করছেন হোয়াইট হাউসের দক্ষিণ লনে মিক্স মার্শাল-আর্ট ইউএফসি ফাইটিং আয়োজনের মধ্য দিয়ে। ঘটা করে নিজের পৌরুষত্ব বা ‘ম্যাচো’ ইমেজ প্রদর্শনের এই আয়োজন এমন এক সময়ে করা হচ্ছে, যখন দ্বিতীয় মেয়াদে তার ব্যক্তিগত ভাবমূর্তি ও নেতৃত্বের শক্তি নিয়ে খোদ মার্কিনিদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। সিএনএনের প্রতিবেদনে  এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি: নিষেধাজ্ঞা প্রত্যাহারে মানতে হবে কড়া শর্ত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি: নিষেধাজ্ঞা প্রত্যাহারে মানতে হবে কড়া শর্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘পারফরম্যান্স-ভিত্তিক’ বা শর্তসাপেক্ষ চুক্তিতে সম্মত হয়েছে ইরান। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার আনাদোলু সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই চুক্তির আওতায় কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে তেহরানকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানালো ইরান, চাইলো ১৬৮ শিশু হত্যার জবাব

ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানালো ইরান, চাইলো ১৬৮ শিশু হত্যার জবাব

সন্তান জন্মের সুসংবাদে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে এই খুশির মুহূর্তেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যুর বিষয়টি তুলে ধরে তাকে কঠোর সমালোচনা করতেও ছাড়েনি তেহরান। ওই হামলায় নিহতদের মধ্যে বড় একটি অংশই ছিল শিশু। এনটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।