
জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রবাসী আয় বেড়েছে ১৩ শতাংশ
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রবাসীদের ধারাবাহিক আয় এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করার বিভিন্ন নীতিগত পদক্ষেপের কারণে এই প্রবৃদ্ধি হয়েছে।

সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে ৩ শতাংশ
সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৭৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ মাসিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

ত্রৈমাসিক মুদ্রানীতিতে নীতি সুদহার ৯.৫০ শতাংশ রাখলো বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতির ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। এর সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির বর্তমান অবস্থা, ব্যাংক খাতের চাপ এবং বৈশ্বিক অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক।

‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর’
দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর চালু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, এসব প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হচ্ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা বেড়েছে সাড়ে ৩ গুণ, আর টাকার অঙ্কে বেড়েছে প্রায় ৫ গুণ।

প্রথমবারের মতো কাল ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক
প্রথমবারের মতো আগামীকাল ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে প্রচলিত ছয় মাস মেয়াদি মুদ্রানীতি প্রণয়ন পদ্ধতির পরিবর্তে নতুন ব্যবস্থা চালু হবে। কাল (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে অক্টোবর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান।

বিকাশ, রবিসহ ৪ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশের ৪টি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংককে লেটাব অব ইনটেন্ট (এলওআই) দেয়া হবে। এরপরই প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু করতে পারবে ব্যাংক ৪টি।

রুপির বিপরীতে টাকার বড় উত্থান; দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ
ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। এ সময়ে ভারতীয় মুদ্রার বিপরীতে টাকার মূল্য বেড়েছে ১১.৬ শতাংশ। গত এক বছরেই বেড়েছে ৭.৬ শতাংশ। বিনিময় হারসংক্রান্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের ২২ সেপ্টেম্বর এক টাকা সমান দাঁড়ায় প্রায় ০.৭৮ ভারতীয় রুপি।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

সেপ্টেম্বরের ১৯ দিনে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ০.৪ শতাংশ।

বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ
বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’-এর আওতায় ব্যাংকগুলোর মাধ্যমে এসব প্রতিষ্ঠানে অর্থায়নের সুযোগ দেয়া হবে।

‘২০ লাখ টাকা ঋণ’; উদ্যোক্তারা আবেদন ফরম কোথায় পাবেন, কীভাবে জমা দেবেন?
দেশের তরুণদের ব্যবসায়িক স্বপ্নকে বাস্তবায়িত করতে ও আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রকল্প ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি উদ্যোগ (UDYOG)’। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রান্তিক ও উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের (Young Entrepreneurs in Bangladesh) খুঁজে বের করে সহজ শর্তে ব্যবসায়িক ঋণ (SME Loan) ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া (Bangladesh Bank UDYOG Project Entrepreneurship Loan Application Form 2026)।

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ সহায়তা, আবেদন যেভাবে, লাগবে যেসব কাগজপত্র
দেশের তরুণ সমাজকে স্বাবলম্বী করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ হাজার সম্ভাবনাময় উদ্যোক্তা খুঁজে বের করতে ‘উদ্যোগ’ (Udyog Scheme Bangladesh Bank) নামের এক বিশেষ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই উপজেলার ওপর ভিত্তি করে পরিচালিত কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন পাবেন, যার মধ্যে ৫০ শতাংশ (সর্বোচ্চ ১০ লাখ টাকা) ব্যাংক ঋণ এবং বাকি ৫০ শতাংশ (সর্বোচ্চ ১০ লাখ টাকা) অফেরতযোগ্য অনুদান হিসেবে দেওয়া হবে।