
ভারতের দক্ষিণ-পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে ভারতের দক্ষিণ-পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত বহাল থাকবে।

কুষ্টিয়ায় বন্যা দুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চিলমারী ইউনিয়নের চর চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ
কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আজও কমেছে ৩ সেন্টিমিটার পানি। পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ ১৩ দশমিক ৩ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। যা বিপদ সীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

হিমালয়ে ধসের পর সুরঙ্গে আটকা; ৯ দিন পর নেপালি যুবক জীবিত উদ্ধার
নেপালের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের গভীর সুরঙ্গে বন্যায় আটকা পড়ে টানা ৯ দিন পর জীবন্ত উদ্ধার হওয়া সঞ্জয় সাহ (৩০) নিজের অবিশ্বাস্য জীবনযুদ্ধের গল্প শুনিয়েছেন। কাঠমান্ডুর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে শুক্রবার ছাড়া পাওয়ার পর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অন্ধকার সুরঙ্গে কোনো খাবার না থাকায় পাহাড়ের পাথর গড়িয়ে আসা কাদাপানি খেয়েই জীবন বাঁচিয়েছেন তিনি।

দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত, প্লাবিত কয়েক গ্রাম
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৫০হাজার মানুষ। গেল এক সপ্তাহে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়েছে প্রায় ৮৮ সেন্টিমিটার।

জাপানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ১
জাপানের পূর্বাঞ্চলসহ বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় এক নারীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

নেপাল বন্যাদুর্যোগ: শ্রমিক উদ্ধারে পাহাড়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ, টানেলে ঢোকার চেষ্টা
জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এবার বিকল্প পথ বের করে, টানেলে ঢোকার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটানো হচ্ছে নিয়ন্ত্রিত বিস্ফোরণ।

নেপালে বন্যা বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে ৯ দিন পর ২ জনকে জীবিত উদ্ধার
নেপালে বিধ্বংসী ঢলের নয়দিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হলো দুইজনকে। ত্রিশূলী নদীর তীরে পানিবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে স্থানীয় সময় আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বের হয়ে আসেন তারা।

বন্যার ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে নেপাল, বাড়ছে জনদুর্ভোগ
পাহাড়ি ঢলের পর সপ্তাহ পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়তে পারেনি হিমালয় কন্যা নেপাল, প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। ভূমিধস আর বানের তোড়ে ক্ষত-বিক্ষত ভোটেকোশী আর ত্রিশূলী নদীর তীরবর্তী জেলা। শ্মশানে বিরতিহীনভাবে জ্বলছে চিতার আগুন, দেয়া হচ্ছে গণকবরও। প্রায় সাড়ে ৫০০ বিদেশি পর্যটক আর ৪ হাজারেরও বেশি স্থানীয়র খোঁজ মেলেনি দুর্যোগের ৯ দিন পরেও।

নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ
বন্যা ও ভূমিধসের পর বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। নেপালের দুর্যোগ ও ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২.৩ কোটি টাকা) অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।

নেপাল বন্যাদুর্যোগ: মৃতের সংখ্যা ১,১১৮ ছাড়ালো, উদ্ধার ৩২৪ বিদেশি
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৮ জন হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন ৩,৯০০ জনের বেশি মানুষ। তবে এর মধ্যে কিছু নিখোঁজ পর্যটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দুর্গম গিরিখাতে উদ্ধারকাজে হিমশিম; বন্যার ছয় দিনেও বিপর্যস্ত নেপাল
দুগর্ম গিরিখাতের কারণে বিধ্বংসী বন্যা-ভূমিধসের ছয়দিন পরও উদ্ধারকাজে হিমশিম খাচ্ছে নেপাল। পানিবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গগুলোতে আটকে পড়া ছয়শোর বেশি শ্রমিকের অপেক্ষায় হাজারও স্বজন।