
শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর ইরানের পাল্টা হামলা, তেল আবিবে নিহত ২
শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরও যুদ্ধ থেকে পিছু না হটার হুঙ্কার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। হত্যার প্রতিশোধে ইসরাইলজুড়ে হামলা চালিয়েছে তেহরান। তেল আবিবে নিহত অন্তত দুইজন। এদিকে, সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুন মারা গেছেন।

ইসরাইল যুদ্ধেই প্রথমবারের মতো সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান: আইআরজিসি
ইসরাইলের বিভিন্ন স্থানের লক্ষ্যবস্তুতে ৫৪টি ক্ষেপণাস্ত্র হামলা করার কথা ঘোষণা করেছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর(আইআরজিসি) জনসংযোগ বিভাগ।

ইরানের ওপর আরও তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইরানের ওপর আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দেয়ার দাবি ট্রাম্পের। যদিও তেহরান বলছে, মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধেও প্রস্তুত আছে ইরানের বাহিনী।

গাজায় অব্যাহত ইসরাইলি আগ্রাসন, প্রশ্নবিদ্ধ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’
গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) একদিনেই নারী-শিশুসহ ৩৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হামাসের অস্ত্র গুদাম এবং কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করছে আইডিএফের। আর হামাস বলছে, বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দিচ্ছে তেল আবিব। ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকলে চরম পরিণতি'র হুঁশিয়ারিও দিয়েছে হামাস। যুদ্ধবিরতির মধ্যেও নেতানিয়াহুর সেনারা হামলা অব্যাহত রাখায় নিন্দার ঝড় বইছে। প্রশ্নবিদ্ধ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ও।

ইরানে ধারাবাহিক বিস্ফোরণ, নিহত ৬ আহত অন্তত ১৪
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে ২ জন নিহত হওয়ার পর, এবার ইরানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহবাজে রহস্যজনকভাবে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ৪ জন নিহত হয়। আর আহত হয়েছেন অন্তত ১৪ জন।

নেতানিয়াহুর ক্ষমার আবেদন ঘিরে উত্তাল তেল আবিব
দুর্নীতির মামলার নেতানিয়াহুর ক্ষমার আবেদন ঘিরে বিক্ষোভে উত্তাল তেল আবিব। স্থানীয় সময় গতকাল (রোববার, ৩০ নভেম্বর) রাতে ইসরাইলি প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়ে নেতানিয়াহুর এই আবেদন খারিজের দাবি জানিয়েছে ক্ষুব্ধ জনতা। তাদের বক্তব্য, নেতানিহাহু যদি নির্দোষ হয়ে থাকেন, তাহলে বিচারপ্রক্রিয়ায় আস্থা না রেখে কেন ক্ষমা চাইছেন তিনি?

গাজায় ২৮২ বার যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে, নিহত দুই শতাধিক ফিলিস্তিনি
ইসরাইল-হামাস যুদ্ধবিরতি শুরুর পর গাজা উপত্যকায় হামলা চালিয়ে অন্তত ২৮২ বার যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর প্রতিনিয়ত হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে তেল আবিব, আহত করেছে আরব কয়েকশো। এছাড়াও উপত্যকাটি থেকে গেল মাস ২৩ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি সেনারা। হামলার পাশাপাশি গাজায় প্রয়োজনীয় ত্রাণ সরবারহ প্রবেশেও বাধা দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন।

তেল-আবিবের কাছে আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের
যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুযায়ী, তেল-আবিবের কাছে আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামাসের সঙ্গে লড়াইয়ে নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গাজায় যুদ্ধ বন্ধ না করলে আরেকটি ‘৭ অক্টোবর’ ঘটবে: নেতানিয়াহু
গাজার উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার অপারেশনে নেমেছে ইসরাইলি সেনারা। সেই লক্ষ্যে এ অঞ্চলের শহরগুলোতে বড় ধরনের হামলা চালিয়েছে তেল আবিব। ইসরাইলের এ ন্যক্কারজনক কর্মকাণ্ডের প্রতি নিন্দা জানিয়েছে হামাস। ইসরাইলি হামলায় আজ (সোমবার, ১৮ আগস্ট) সকাল থেকে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ১১ ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ বন্ধ করলে আরেকটি ‘৭ অক্টোবরের’ মতো ঘটনার পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এদিকে হামাসের হাতে জিম্মির মুক্তির দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভে নেমেছেন কয়েক লাখ মানুষ। বলা হচ্ছে গত প্রায় ২ বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ এটি।

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও সিরিয়া
৪ দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে সুয়েইদা অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও সিরিয়া। দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যকার সংঘাতে প্রাণ হারিয়েছেন সাড়ে ৩ শ’র বেশি মানুষ। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়া ও ইসরাইলের সরকার প্রধান। এদিকে দামেস্কে হামলার পর তেল আবিবের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে আঙ্কারা।

গাজায় অব্যাহত ইসরাইলি হামলা, আরো ১১০ জনের প্রাণহানি
গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় শনিবার (১২ জুলাই) প্রাণ গেছে আরও ১১০ ফিলিস্তিনির। এর মধ্যে, রাফাহর দক্ষিণাঞ্চলে ত্রাণ নেয়ার সময় নিহত হয়েছে অন্তত ৩৪ জন। যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থি একটি সংগঠনের সমর্থনে বিক্ষোভ করায় ৪১ জনকে আটক করেছে লন্ডন পুলিশ। এছাড়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে স্টারমার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির অন্তত ৬০ জন সংসদ সদস্য। এদিকে, গেলও শনিবারও ইসরাইলি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানী তেল আবিবে।

ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইসরাইল
ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে তিন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রাখে তেল আবিব। আয়রন ডোমের পাশাপাশি অ্যারো সিস্টেম ও ডেভিড স্ল্যাং দিয়ে শত্রুপক্ষের হামলা ঠেকায় ইহুদিরা। এতে ইসরাইলের কোটি ডলার খরচও হয়।