
আইন করেও ঠেকানো যাচ্ছে না কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহার
পৃথিবীর প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া গত বছর ১৬ বছর বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছিল। কিন্তু সেই আইন কার্য হওয়ার সাত মাস পার হয়ে গেলেও এর কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের প্রশ্ন। কেননা রয়টার্স বলছে, অস্ট্রেলিয়ার কিশোর-কিশোরীরা নাকি খুব সহজেই এই আইনকে ফাঁকি দিয়ে দিব্যি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এদিকে আসক্তি ঠেকাতে যুক্তরাজ্যে ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য মধ্যরাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে দেশটির সরকার।

আমি টিকটকে এক নম্বর ব্যক্তি; টেইলর সুইফটের চেয়েও জনপ্রিয়: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনিই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এক নম্বর ব্যক্তি। এই তালিকায় জনপ্রিয় পপতারকা টেইলর সুইফটের অবস্থান ১১ নম্বরে বলে জানিয়েছেন তিনি। তবে কোন মানদণ্ডে তিনি এ দাবি করেছেন, তা স্পষ্ট করেননি। ইটিনাও নিউজ ও দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কখন পোস্ট করলে ভিউ বেশি হয়? জেনে নিন ভিডিও ভাইরাল করার সময় ও অ্যালগরিদমের ট্রিকস
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দারুণ সব ভিডিও বা ছবি পোস্ট করেও কি আশানুরূপ ভিউ পাচ্ছেন না? যেখানে আপনার পরিচিত কেউ একজন সাধারণ একটি ভিডিও আপলোড করেই লাখ লাখ ভিউ (Get millions of views on video) পেয়ে যাচ্ছে, সেখানে আপনার কনটেন্ট কেন পিছিয়ে থাকছে? ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের মতে, শুধু ভালো কনটেন্ট তৈরি করাই শেষ কথা নয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সঠিক সময়ে পোস্ট করা, দর্শকের অনলাইন অভ্যাস এবং অ্যালগরিদমের কার্যপ্রণালি (Social media algorithm algorithm tricks) সবকিছুই আপনার পোস্টের রিচ ও ভিউ বাড়ানোর প্রধান চাবিকাঠি।

১৬ এর কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাজ্যের
যুক্তরাজ্যে ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্রিসমাসের আগেই এই আইন পাশ হবে বলে জানান তিনি। কার্যকর হতে পারে ২০২৭ সালের শুরুর দিক থেকে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে লাগাম টানছে বিশ্ব
শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এই ঝুঁকি মোকাবিলায় অস্ট্রেলিয়া থেকে ইউরোপ—একের পর এক দেশ শিশুদের জন্য এসব প্লাটফর্ম ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করছে। বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব দেশের তালিকা উঠে এসেছে।

টিকটকের মার্কিন ব্যবসা নতুন বিনিয়োগকারীদের হাতে
টিকটক তার মার্কিন কার্যক্রমের বিক্রি সম্পন্ন করেছে। চীনা মালিকানাধিক টিকটকের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মূল শেয়ারের বড় অংশ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করেছে। প্রযুক্তি ওয়েবসাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে নতুন তথ্য দিলো ফিফা
এবারের বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারীরা টিকটকের ডেডিকেটেড হাবে থাকা ১০৪টি ম্যাচের নির্বাচিত অংশ লাইভস্ট্রিম করতে পারবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাধ্যতামূলক চুক্তি সই করেছে টিকটক
মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তি সই করেছে চীনা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। চুক্তি অনুযায়ী ৫০ শতাংশ মালিকানা থাকবে মার্কিন সমর্থিত কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হাতে। চুক্তিটি ২২ জানুয়ারি কার্যকর হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে ওঠে এসেছে।

টিকটকের মালিকানা হস্তান্তরে নির্বাহী আদেশে ট্রাম্পের সই
মার্কিন কোনো প্রতিষ্ঠানের কাছে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা হস্তান্তরের বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প-শি জিনপিংয়ের ফোনালাপে নতুন করে আলোচনায় টিকটকের কার্যক্রম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপে নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রে সামাজিক মাধ্যম টিকটকের কার্যক্রম। ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ সমঝোতায় পৌঁছেছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি বেইজিং।

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের সমঝোতা
যুক্তরাষ্ট্রে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম পরিচালনায় সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন ও বেইজিং।

টিকটকের প্রতি অসন্তোষ প্রকাশ মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রীর
প্রতারণা, সাইবার বুলিংসহ নানা ইস্যুতে সরকারের উদ্বেগ প্রকাশের পরও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী ফাহমি ফাদজিল।