
ফিতরা নির্ধারণে আজ বৈঠকে বসছে জাতীয় কমিটি
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরা (Sadaqat-ul-Fitr) নির্ধারণের লক্ষ্যে আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) গুরুত্বপূর্ণ সভায় বসছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের (Islamic Foundation) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইফতারে ক্লান্তি দূর করবে পুষ্টিকর খেজুরের স্মুদি: বানাবেন যেভাবে
রমজানের দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারের টেবিলে ঠান্ডা ও সতেজ কোনো পানীয় (Refreshing Drink) না হলে যেন তৃপ্তি আসে না। সারাদিনের ক্লান্তি কাটাতে অনেকেই বাজার থেকে কেনা ইন্সট্যান্ট শরবত (Instant Powder Drinks) বা কৃত্রিম চিনিযুক্ত পানীয় পান করেন। এসব পানীয় সাময়িক প্রশান্তি দিলেও শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। এর বদলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে স্মুদি (Healthy Smoothie) তৈরি করে খেতে পারেন, যা একই সঙ্গে তৃষ্ণা মেটাবে এবং পুষ্টির জোগান দেবে। আজ আমরা জানবো ইফতারের জন্য বিশেষভাবে উপযোগী খেজুরের স্মুদি তৈরির সহজ রেসিপি।

রোজাদারকে ইফতার করানোর গুরুত্ব: একটি খেজুর দিয়েও কি পূর্ণ রোজার সওয়াব পাওয়া সম্ভব?
রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস (Month of Mercy, Forgiveness, and Salvation)। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব (Rewards of good deeds) আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে দেন। রমজানের অন্যতম একটি মর্যাদাপূর্ণ ইবাদত হলো রোজাদারকে ইফতার করানো (Feeding a fasting person)। শুধু নিজের ইবাদতে সীমাবদ্ধ না থেকে অন্যের ইবাদতে সহযোগিতা করা এ মাসের অন্যতম শিক্ষা। সামান্য একটি খেজুর বা এক গ্লাস পানি দিয়ে ইফতার করিয়েও অর্জন করা যায় অসীম সওয়াব।

বিশ্বজুড়ে ইফতারের বৈচিত্র্য: ইউনেস্কোর স্বীকৃতি ও বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার
রমজান মাস মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় (Holy Month of Ramadan)। এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। মাগরিবের আজান (Maghrib Adhan) নামাজের সঙ্গে সঙ্গে মুখে খাবার তুলে রোজা ভাঙার এই মুহূর্তকে বলা হয় ‘ইফতার’ (Iftar)।

রমজানে চড়া খেজুরের বাজার: জেনে নিন কোনটার দাম কত?
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও রাজধানীর বাজারগুলোতে খেজুরের চাহিদা তুঙ্গে। তবে এ বছর বাজারের চিত্র কিছুটা ভিন্ন। একদিকে যেমন খেজুরের বৈচিত্র্য বেড়েছে, অন্যদিকে দামের তীব্রতা সীমিত আয়ের মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আজোয়া, মরিয়ম, সুক্কারি ও মাবরুমের মতো উন্নতমানের খেজুরের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে।

মহানবী (সা.)-এর সাহরি ও ইফতার যেমন ছিলো
মহানবী (সা.) সাহরি ও ইফতারের জন্য আলাদা কোনো খাবারের আয়োজন করতেন না। স্বাভাবিক সময়ে যে খাবারগুলো খেতেন, রমজানের সাহরি ও ইফতারেও তা-ই খেতেন। তবে বিভিন্ন হাদিসে খেজুর দিয়ে সাহরি ও ইফতার করার কথা পাওয়া যায়।

ইফতারে কেন খেজুর খাবেন? জানুন অজান্তেই নিজের যেসব উপকার করছেন
রমজান মাসে ইফতারের টেবিলে খেজুর (Dates) থাকাটা যেন এক চিরাচরিত নিয়ম। কিন্তু আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, কেবল ঐতিহ্য নয়, খেজুরের (Benefits of Eating Dates in Iftar) অসাধারণ পুষ্টিগুণ আমাদের শরীরকে দীর্ঘমেয়াদী রোগ থেকে রক্ষা করতে সক্ষম। প্রতিদিন মাত্র ২-৩টি খেজুর আপনার শরীরে কী ধরণের পরিবর্তন আনতে পারে, তা জানলে আপনি অবাক হবেন।

ময়মনসিংহে খেজুরের বাগান; বছরে আয় ৬০ লাখ টাকা
ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে সফলতা পেয়েছেন পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব। বাগানের সারি সারি গাছে ঝুলছে বাহারি জাতের খেজুর। সেই খেজুরের আকার ও স্বাদ সৌদি খেজুরের মতোই। বাজারে এর চাহিদাও বেশ। খেজুর ও চারা বিক্রি করে প্রতিবছর মোতালেব আয় করছেন ৫০ থেকে ৬০ লাখ টাকা। এমন সফলতায় খেজুর আবাদে আগ্রহী হচ্ছেন অনেকেই।

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ খেজুর ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় খেজুরের প্যাকেটে জাত এবং মূল্য লেখা না থাকায় ৪ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

বাড়ছে শীত, খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা
টাঙ্গাইলে শীতের শুরু থেকে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এ অঞ্চলের রসের গুণগত মান ভালো হলেও পর্যাপ্ত গাছ না থাকায় কাঁচা রসের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে গাছিদের। যদিও স্বাস্থ্যঝুঁকি থাকায় কাঁচা রস না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের।

খেজুর আমদানিতে শুল্ক-অগ্রিম কর কমালো সরকার
নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার আমদানি নির্ভর খাদ্যপণ্যের শুল্ক-কর হ্রাস এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ প্রত্যাহার করেছে। আজ (বৃহস্পতিবার, ২১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

ঢাকার বাইরেও নির্ধারিত দামে মিলছে না পণ্য
সরকারিভাবে মূল্য নির্ধারণ করে দেওয়ার একদিন পরই ঢাকার বাইরেও সেই দামে মিলছে না পণ্য। কোন কোন ব্যবসায়ী সরকারের নির্দেশনা না জানার অজুহাত দিচ্ছেন, বাকিরা বরাবরের মতো দায় চাপাচ্ছেন পাইকারের ওপর।