
আয়কর রিটার্নে ছোট ভুলেই হতে পারে অডিট: আপনার টিআইএন কি আছে এনবিআরের তালিকায়?
অনেকেই মনে করেন আয়কর রিটার্ন জমা (Income Tax Return Submission) দেওয়ার মাধ্যমেই করদাতার দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর (National Board of Revenue - NBR) এখন তথ্যপ্রযুক্তির সহায়তায় রিটার্নের তথ্য গভীরভাবে যাচাই-বাছাই করছে। সামান্য অসঙ্গতি, নথিপত্রের ঘাটতি কিংবা আয়ের সঙ্গে ব্যয়ের গরমিল থাকলে আপনার রিটার্নটি (Income Tax Return Audit Bangladesh 2026)চলে যেতে পারে অডিট বা নিরীক্ষার (Tax Audit) আওতায়।

ব্যাটারিচালিত অটোরিকশায় কর আরোপের প্রস্তাব, এলাকাভেদে কার কত?
দেশের সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়ানো ব্যাটারিচালিত অটোরিকশাকে (Battery-run Auto-Rickshaw) প্রথমবারের মতো করের আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট (Proposed Budget 2026-27) পরিকল্পনায় এলাকাভেদে এসব অটোরিকশার ওপর বার্ষিক ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর (Auto-Rickshaw Tax Update) আরোপের প্রস্তাব করা হয়েছে। সোমবার (১১ মে) বাজেটসংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন কর প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

বর্ধিত সময়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের ‘ব্যাপক সাড়া’
২০২৫-২০২৬ করবর্ষে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। আজ (রোববার, ২৯ মার্চ) এবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

আয়কর নির্ধারণে ‘অ্যাসাইকুডা’ সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক
আয়কর নির্ধারণে অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটার (অ্যাসাইকুডা সিস্টেম) তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

করদাতাদের জন্য সুখবর: আয়কর রিটার্ন জমার সময় বাড়লো ৩১ মার্চ পর্যন্ত
ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বস্তি দিয়ে ফের আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়ার সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে। ফলে করদাতারা কোনো প্রকার জরিমানা ছাড়াই আগামী ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৩৯ লাখ
২০২৫-২৬ করবর্ষের জন্য অনলাইনে প্রায় ৩৯ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

আয়কর রিটার্নে এবার যে ৫টি সুবিধা আপনার টাকা বাঁচাবে!
যারা এখনো আয়কর রিটার্ন জমা দেননি, তাদের জন্য রয়েছে দারুণ কিছু সুখবর। এ বছর ব্যক্তিশ্রেণির করদাতাদের স্বস্তি দিতে পাঁচটি বিশেষ ক্ষেত্রে নতুন করছাড়ের (Tax Relief) ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। তবে মনে রাখতে হবে, এবার সনাতন পদ্ধতির বদলে অনলাইনে ই-রিটার্ন (e-Return) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আয়কর রিটার্নে নগদ টাকা কত দেখাবেন? জেনে নিন নিরাপদ সীমা ও আইনি পরামর্শ
বর্তমানে সারা দেশে আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়ার মৌসুম চলছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে। রিটার্ন প্রস্তুতির এই সময়ে করদাতাদের মনে সবচেয়ে বড় প্রশ্নটি হলো— আয়কর নথিতে হাতে থাকা নগদ টাকা (Cash in Hand) কত দেখানো উচিত?

চলতি কর বছরে ২০ লাখের বেশি করদাতার ই-রিটার্ন দাখিল
২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ (www.etaxnbr.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আজ (শনিবার, ২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রবাসী করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করলো এনবিআর
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাগণের জন্য মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ই-মেইলে অটিপি প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেছে। আজ (২৩ অক্টোবর, বৃহস্পতিবার) জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করলো এনবিআর
বিদেশি বিনিয়োগকারী ও করদাতাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এটি গেজেট আকারে প্রকাশ করা হয় এবং আজকে (শনিবার, ১৮ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এনবিআর। একইসঙ্গে শিগগিরই কাস্টমস আইন এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনেরও ইংরেজি সংস্করণ প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে রাজস্ব আদায়ে রেকর্ড
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে বলে জানানো হয়েছে। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।