Recent event
আইএস
সিরিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা

সিরিয়ায় আইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা

সিরিয়ায় আইএস ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরে দেশটিতে থাকা দুই মার্কিন সেনা ও একজন দোভাষীর হত্যার বদলা নিতে আইএস নির্মূল অভিযানের অংশ হিসেবে এ হামলা বলে জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর আলেপ্পো ছেড়েছেন কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা। আহমেদ আল শারা প্রশাসন শহরটির নিয়ন্ত্রণ নেয়ায় ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত মানুষেরা।

নাইজেরিয়াতে যুক্তরাষ্ট্রের ‘ভয়াবহ হামলা’

নাইজেরিয়াতে যুক্তরাষ্ট্রের ‘ভয়াবহ হামলা’

সিরিয়ার পর এবার নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ও ভয়াবহ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে।

মার্কিনদের হত্যার জবাবে প্রতিশোধ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিনদের হত্যার জবাবে প্রতিশোধ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে সিরিয়ায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে বড় ধরণের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড, সেন্টকম জানিয়েছে, শুক্রবার মধ্য সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। আর, ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, মার্কিনদের হত্যার জবাবে প্রতিশোধ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। আরও বলেন, সিরিয়ার সরকার এ অভিযানকে সম্পূর্ণ সমর্থন করে।

সিরিয়ায় আইএসের হামলায় মার্কিন সেনা নিহতে হুঁশিয়ারি ট্রাম্পের

সিরিয়ায় আইএসের হামলায় মার্কিন সেনা নিহতে হুঁশিয়ারি ট্রাম্পের

সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ তিনজন নিহত এবং তিনজন আহতের ঘটনায় প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হতাহত এবং তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরইমধ্যে পাল্টা হামলায় সন্দেহভাজন হামলাকারীকে হত্যার দাবি পেন্টাগনের।

সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২২

সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২২

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক।

সোমালিয়ায় হামলা: আইএসের বহু সদস্য নিহত দাবি পেন্টাগনের

সোমালিয়ায় হামলা: আইএসের বহু সদস্য নিহত দাবি পেন্টাগনের

যুক্তরাষ্ট্রের শত্রুদের খুঁজে বের করে হত্যা করা হবে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর তারই নির্দেশে সোমালিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনীর চালানো ওই হামলায় আইএসের বহু সদস্য নিহত হয়েছে বলে দাবি পেন্টাগনের। ট্রাম্পের প্রথম মেয়াদে সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিলেও দ্বিতীয় মেয়াদে আফ্রিকায় ট্রাম্পের এমন আগ্রাসী পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে।

সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসকে লক্ষ্য করে আফ্রিকার সোমালিয়ায় বিমান হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই চালানো হয়েছে এ অভিযান।

দু’দিন পেরোলেও এখনো অজানা নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলার রহস্য

দু’দিন পেরোলেও এখনো অজানা নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলার রহস্য

নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলায় ১৫ জনকে হত্যার ঘটনা একাই বাস্তবায়ন করেছেন শামসুদ্দিন জাব্বার। তবে দুইদিন পেরিয়ে গেলেও হামলার পেছনের উদ্দেশ্য বের করা সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জানান, হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠী আইএসের অনুগত ছিলেন। উগ্রবাদকে যুক্তরাষ্ট্রে ঘাঁটি গড়তে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জো বাইডেন।

নিউ অরলিন্সে হামলাকারী জব্বার মার্কিন সেনা কর্মকর্তা: এফবিআই

নিউ অরলিন্সে হামলাকারী জব্বার মার্কিন সেনা কর্মকর্তা: এফবিআই

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে বর্ষবরণের রাতে ট্রাক নিয়ে ভয়াবহ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এরইমধ্যে নিহত সন্দেহভাজন হামলাকারী শামসুদ্দিন জব্বার সাবেক মার্কিন সেনা কর্মকর্তা বলে নিশ্চিত করেছে এফবিআই। এছাড়াও, হামলায় ব্যবহৃত গাড়িতে আইএসের পতাকা পাওয়ায় তিনি জঙ্গিগোষ্ঠীটির অনুসারী ছিলেন বলেও দাবি করছে গোয়েন্দা সংস্থাটি। হামলা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন শামসুদ্দিন জব্বার।

সিরিয়ায় নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার তোড়জোড়

সিরিয়ায় নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার তোড়জোড়

আসাদ পরবর্তী সিরিয়ায় চলছে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার তোড়জোড়। বিদ্রোহী এইচটিস অন্তর্ভুক্ত বিরোধী জোটকে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী দলীয় নেতা। রাশিয়ায় আশ্রিত আসাদের কাছেও গেছে প্রস্তাব। অন্যদিকে আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে ক্ষমতার কেন্দ্রে অবস্থান তৈরির ঘোষণা দিয়েছে ইসরাইল। সিরিয়ায় একদিনে শতাধিক বিমান হামলা চালিয়েছে দেশটি। এদিকে, অস্থিরতার সুযোগে আইএস মাথাচাড়া দিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য।

মধ্যপ্রাচ্যে ক্ষমতা সুসংহত হওয়ায় লাভবান ইসরাইল-যুক্তরাষ্ট্র!

মধ্যপ্রাচ্যে ক্ষমতা সুসংহত হওয়ায় লাভবান ইসরাইল-যুক্তরাষ্ট্র!

আসাদের পতন ইরানের আঞ্চলিক শক্তিতে এযাবৎকালের সবচেয়ে বড় আঘাত। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা আধিপত্য বিরোধীরা। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ক্ষমতা আরও সুসংহত হলো বলে লাভবান হয়েছে ইসরাইল-যুক্তরাষ্ট্র। তবে একইসঙ্গে এটি ইসরাইলের জন্য বড় হুমকিরও কারণ। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় ঐতিহাসিক পরিবর্তনে সুসময় যেমন ফিরতে পারে, তেমনি অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে পুরো অঞ্চলকে। বিশেষ করে আসাদের পতন ঘটানো বিদ্রোহীদের অনেকেরই যেখানে অতীত ইতিহাস সুখকর নয়, বরং ভয়াবহ।

ওমানে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে আইএস

ওমানে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে আইএস

ওমানে শিয়া মসজিদের কাছে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।