দেশে ফিরেছে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

দুবাই থেকে দেশে ফিরেছেন বাংলাদেশিরা
দুবাই থেকে দেশে ফিরেছেন বাংলাদেশিরা | ছবি: এখন টিভি
0

উদ্বেগ-উৎকণ্ঠা পেরিয়ে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে ফিরতে পারছিলেন না এ প্রবাসীরা। ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। প্রিয়জন নিরাপদে দেশে ফিরে আসায় আবেগে ভেসে যায় উদ্বিগ্ন পরিবারগুলো। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

দুবাইয়ে আটকা পরা একমাত্র ছেলে আকরামকে ফিরে পেয়ে ৭০ বছর বয়সী মা আজিজুন্নাহারের যেন আনন্দের সীমা নেই। আলিঙ্গন করে সন্তানকে যেন নিতে চাইছেন মায়ের নিরাপদ আশ্রয়ে।

আকরাম বলেন, ‘আমরা যেখানে ছিলাম সেখানে আক্রমণ বেশি হয়েছে। গত রোববার থেকে সেখানে হামলা শুরু হয়।’

আরও পড়ুন:

যুদ্ধ পরিস্থিতিতে দুবাই ফেরত আকরামের মতো উচ্ছ্বাসের দেখা মিললো অন্যানদের মাঝেও। মধ্যপ্রাচ্যের চলমান সহিসংতায় দেশে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছিলেন প্রবাসীদের স্বজনরা। সব শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে দেশের মাটিতে পা রাখতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন প্রবাসীরা।

সরকার যেন প্রবাসীদের বিষয়ে একটু নজর দেয়। আর আসার সময় তেমন কোনো সমস্যা ও হয়নি বলে ও জানান প্রবাসীরা।

আজ সকাল ৭ টা ৭ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা বিশেষ ফ্লাইট ২৮ ক্রুসহ আটকে পড়া ১৮৯ বাংলাদেশি নিয়ে দেশে ফেরে। আজ বিকেল ৫টা ১৫ মিনিটে ইউএস-বাংলার আরেকটি বিশেষ ফ্লাইট প্রবাসীদের আনতে আরব আমিরাতে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

জেআর