শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শাহজালাল বিমানবন্দরে ফেব্রিক রোলে লুকানো ১,৬৫৫ মোবাইল জব্দ

শাহজালাল বিমানবন্দরে ফেব্রিক রোলে লুকানো ১,৬৫৫ মোবাইল জব্দ

গার্মেন্টস ফেব্রিক আমদানির ঘোষণা দিয়ে বিশেষ কৌশলে ফেব্রিক রোলের ভেতরে লুকিয়ে আনা হয়েছিল বিপুল পরিমাণ মোবাইল ফোন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমপোর্ট কার্গো এলাকায় অভিযান চালিয়ে এমন ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সড়ক দুর্ঘটনায় নিহত বিমান বাহিনীর ৩ সদস্যের জানাজা সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় নিহত বিমান বাহিনীর ৩ সদস্যের জানাজা সম্পন্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় কুইক রেসপন্স ফোর্সের (কিউআরএফ) দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত বিমান বাহিনীর তিন সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে সামরিক মর্যাদায় মরহুমদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়।

ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল

ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল

ঢাকায় পৌঁছেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ। আজ (রোববার, ৩০ আগস্ট) রাত ৮ টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, সমন্বিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা

ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারী হকির এক গৌরবোজ্জ্বল ও সোনালী অধ্যায় রচিত হলো। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকির মেগা ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। দেশের হকি ইতিহাসে যেকোনো পর্যায়ে এটাই প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের অনন্য রেকর্ড।

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা শুরু করেন।

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের উদ্দেশে রওনা হন।

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার জব্দ করা হয়েছে।। যৌথ বাহিনীর অভিযানে বিমানটির কার্গো হোল্ডল থেকে ১৮ কেজি ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

দেশে ফিরলো লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ

দেশে ফিরলো লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ

দেশে ফিরলো লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ। গতকাল ( শনিবার, ৬ জুন ) রাত আড়াইটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ নিতে আসেন নিহতদের স্বজনরা। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। পরিবার দুটির পাশে সহযোগিতার ঘোষণা দেয়া হয় সরকারের পক্ষ থেকে।

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সমন্বয়ে শব্দ সচেতনতামূলক এক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) গুলশান-২ গোল চত্বরে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের ঋণ শোধ করেছে সরকার: মাহদী আমিন

১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের ঋণ শোধ করেছে সরকার: মাহদী আমিন

বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম ১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। আজ (সোমবার, ২৫ মে) ‘সরকারের ১০০ দিন’ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন

বাংলাদেশের আকাশসীমা আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার।