
দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে মুক্ত ৩৭ বাংলাদেশি
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৭ জন বাংলাদেশি আজ (শুক্রবার, ১২ জুন) দিবাগত রাতে দেশে ফিরেছেন। বিদেশে ভালো চাকরির কথা বলে নিয়ে তাদের সাইবার দাস বানিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ এসেছে।

দেশে ফিরেছেন আরও ৪১ হাজার হাজি
গত ২৬ মে অনুষ্ঠিত এ বছরের হজ শেষ হওয়ার পর গতকাল (রোববার, ৭ জুন) পর্যন্ত মোট ৪১ হাজার ২৩২ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

নয়াদিল্লিতে আগুনে আরও এক বাংলাদেশির মৃত্যু
ভারতের নয়াদিল্লিতে হোটেলে আগুনের ঘটনায় নুরুল আমিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। আজ (শুক্রবার, ৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুরাক এয়ারের ইউজেড-০২২২ ফ্লাইটে সোমবার ভোর ৫টা ১০ মিনিটে এসব বাংলাদেশি দেশে পৌঁছান। স্বেচ্ছায় প্রত্যাবাসনে আগ্রহী ছিলেন তারা সবাই।

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬
পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে চলতি বছর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ২৬ জন হাজি।

লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ বাংলাদেশি
লিবিয়ার বেনগাজী থেকে ১৭০ জন স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক বাংলাদেশিকে আজ (মঙ্গলবার, ১৯ মে) সকাল পাঁচটায় বুরাক এয়ারের ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশসহ তিন দেশের আবেদনকারীদের জন্য নাগরিকত্ব বিধিতে পরিবর্তন ভারতের
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনকারীদের পাসপোর্ট–সংক্রান্ত তথ্য জমা দেয়া বাধ্যতামূলক করেছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার, ১৮ মে) নাগরিকত্ব বিধিমালা, ২০০৯–এ সংশোধনী এনে এ–সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জালিয়াতি ঠেকাতে ব্যাংক স্টেটমেন্টে যুক্ত হচ্ছে ‘কিউআর কোড’
বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভিসার আবেদনের জন্য ব্যাংক থেকে যে স্টেটমেন্ট বা সলভেন্সি সার্টিফিকেট দেয়া হবে, তাতে বাধ্যতামূলকভাবে থাকতে হবে ‘কিউআর কোড’। জালিয়াতি রোধ এবং দূতাবাসগুলোর জন্য তথ্য যাচাই সহজ করতেই এ উদ্যোগ।

লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
লেবানন ইসরাইলি ড্রোন হামলায় শুভ কুমার দাস ও করিম মিয়া নামে আরও দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় ইসরাইলি হামলায় তারা নিহত হন।

চেরি ফুলের সৌন্দর্যে ঢাকা কানাডা; স্বপ্নিল রঙে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
চেরি ফুলের সৌন্দর্যে সমগ্র কানাডা যেন এখন স্বপ্নময় আবেশে ঢাকা। রূপ-বৈচিত্র্যে ভরপুর বেশ কয়েকটি প্রদেশ। নয়নাভিরাম এ দৃশ্য উপভোগে মেতে উঠেছেন প্রকৃতিপ্রেমীরা। পিছিয়ে নেই স্থানীয় বাংলাদেশিরাও।

বাংলাদেশি নিহত: মালয়েশিয়ায় সেনা কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা, জামিন নাকচ
বাংলাদেশি পর্যটক মোজাহিদ মিল্লাদ নিহতের ঘটনায় মালয়েশিয়ার এক সামরিক কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) অভিযুক্ত ৩১ বছর বয়সী জাদ ফাইদ আরহানকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে অভিযোগ পাঠ করা হয়।

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ২৬ বছর বয়সী কলেজ ড্রপ-আউট আবুগারবিহকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল (মঙ্গলবার, ২৮ এপ্রিল) টাম্পার স্থানীয় আদালতে এ মামলার শুনানিতে ভুক্তভোগীদের বন্ধু ও সহপাঠীদের ভিড় লক্ষ্য করা যায়, যারা সমস্বরে দাবি তুলেছেন ন্যায়বিচারের।