
দেশে ফিরেছে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
উদ্বেগ-উৎকণ্ঠা পেরিয়ে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে ফিরতে পারছিলেন না এ প্রবাসীরা। ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। প্রিয়জন নিরাপদে দেশে ফিরে আসায় আবেগে ভেসে যায় উদ্বিগ্ন পরিবারগুলো। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

লেবানন থেকে ফিরলেন আরো ৭০ বাংলাদেশি
লেবানন থেকে দেশে ফিরেছেন আরো ৭০ বাংলাদেশি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ (রোববার, ৩ নভেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএমের পক্ষ থেকে এসময় সবাইকে কিছু নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আবেদনের ছয় মাসেও এমআরপি পাসপোর্ট পাচ্ছেন না মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা
আবেদনের ছয় মাসেও এমআরপি পাসপোর্ট পাচ্ছেন না মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এতে কেউ কেউ ইতোমধ্যেই অবৈধ হয়ে পড়েছেন, অনেকে রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে। এমন পরিস্থিতিতে এমআরপি আবেদন বন্ধ রাখার সিদ্ধান্তে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসীরা। তাই দ্রুত পাসপোর্ট জটিলতা সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।