
পানির প্রবাহ সরালে ‘যুদ্ধ’ হবে—ভারতকে শাহবাজের হুঁশিয়ারি
পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ অন্যদিকে সরিয়ে নেয়ার ভারতের যেকোনো প্রচেষ্টা যুদ্ধের শামিল হিসেবে গণ্য হবে। আর এ বিষয়ে নয়াদিল্লি কোনো ভুল করবে না বলে সতর্ক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) জাতিসংঘে দেয়া ভাষণে এমন কড়াবার্তা দেন তিনি। পাক প্রধানমন্ত্রী আরও জানান, পানি কখনোই অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। কেননা নদীগুলো জাতিকে সমৃদ্ধ করে, বিভক্ত নয়।

ইউক্রেনের বাইরে বড় আকারের যুদ্ধ শুরু করবে রাশিয়া!
যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনের বাইরে বড় আকারের যুদ্ধ শুরু করতে চলেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইউরোপের বিভিন্ন দেশে গোপন হামলার অভিযোগও তোলা হয়েছে। এ কারণে জোরসোরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গোটা ইউরোপ, চলছে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা। নতুন নিরাপত্তা কৌশলও গ্রহণ করেছে দেশগুলো। ক্রমেই পরিস্থিতি জটিল মোড় নিচ্ছে।

৮১ বছরের ইতিহাস: ঐতিহাসিক যেসব মুহূর্তের সাক্ষী জাতিসংঘ অধিবেশন
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি বছরের নিয়মিত অধিবেশন যেন বিশ্ব রাজনীতির এক রঙ্গমঞ্চ। এ মঞ্চ অবিস্মরণীয় কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, হোক তা ইতিবাচক বা নেতিবাচক। ক্ষোভ প্রকাশে টেবিল চাপড়ানো, জুতো টেবিলে ওঠানো থেকে শুরু করে কূটনীতির শীর্ষ অঙ্গনে গালিগালাজ, বর্জন—বাকি নেই কিছুই। জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে তেমনই আলোচিত কিছু ঘটনার বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে।

নির্বাচনের মধ্যেই রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের, হতাহত ২৩
সাড়ে চার বছরের যুদ্ধে সবচেয়ে বড় আক্রমণের শিকার হয়েছে মস্কো। রাশিয়ায় রাতভর এক হাজারের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। হামলায় রাজধানীতে নিহত কমপক্ষে তিনজন, আহত ২০। দেশটিতে চলমান সংসদীয় নির্বাচনকে ছাপিয়ে গেছে হামলায় ভয়াবহতার এ খবর। আভাস মিলছে, ভোটে এগিয়ে প্রেসিডেন্ট পুতিনের দল। যুদ্ধের মধ্যে প্রথম এ নির্বাচনে ভোট হয়েছে ক্রিমিয়া, মারিওপোলসহ দখলকৃত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। নতুন করে ইউক্রেনের আরও পাঁচটি অঞ্চল দখল করেছে রুশ সেনারা।

যুদ্ধের ইতি চায় ইরান; আলোচনায় ফিরতে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত
চলমান যুদ্ধের ইতি টানতে আলোচনায় ফিরতে চায় ইরান। প্রথম পদক্ষেপ হিসেবে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তিনটি শর্ত দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্রের নেতারা।

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প
ইরান যুদ্ধ শিগগিরই থামবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মধ্যপ্রাচ্যে ঘনিয়ে ওঠা বহুমুখী সংঘাত কোন পথে, মিলছে না সে আভাস। গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) একরাতেই দুই-দুইবার বিপদসংকেতে কেঁপে ওঠে রিয়াদ ও আল-খরজ। ২৪ ঘণ্টায় ইয়েমেনে ২৬ বার হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালায় সৌদি আরব। আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাগরে নামছে ১৪ দেশের সশস্ত্র বাহিনী।

আবারও ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে উত্তেজনা; চীনে যাচ্ছেন আরাঘচি
যুদ্ধ শুরুর পর দ্বিতীয় চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরান যুদ্ধ শেষ করতে তৃতীয়বারের মতো ভোট দিয়েছে মার্কিন হাউস। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধেও অভিশংসন প্রস্তাব এসেছে। এর মধ্যে হরমুজ প্রণালি ও কেশম দ্বীপে একাধিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির। এছাড়া জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও বেশ কয়েকটি আরব দেশের শীর্ষ সামরিক কমান্ডারের গোপন বৈঠকের খবর দিয়েছে অ্যাক্সিওস।

রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ইউক্রেনকে আহ্বান ট্রাম্পের
রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, কিয়েভের হামলায় বিশ্বে প্রকট হচ্ছে জ্বালানি সংকট। এদিকে ট্রাম্পের যুদ্ধ বন্ধের উদ্যোগের মধ্যেও ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত এলাকায় হামলা জোরদার করেছে মস্কো। নতুন করে দু’দেশের সীমান্তবর্তী একটি স্টেশনে যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এদিকে সীমান্ত এলাকায় রুশ হামলার নিন্দা জানিয়ে দেশটির ওপর আরও কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছে পোল্যান্ড।

মঞ্চে ১৯৩ দেশ: বিশ্বকে কি এক টেবিলে আনতে পারবে জাতিসংঘ?
উত্তাল আন্তর্জাতিক অঙ্গন আর বহুমুখী প্রতিকূলতার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। বিশ্বের ১৯৩ দেশ, এক মঞ্চ- কিন্তু প্রশ্ন অসংখ্য। যুদ্ধ থামবে কি? আস্থা ফিরবে? সবচেয়ে বড় প্রশ্ন, ভাঙনের এই সময়ে বিশ্বকে কি আবারও এক টেবিলে আনতে পারবে জাতিসংঘ? অভিন্ন মঞ্চের আড়ালে রয়েছে গভীর মতপার্থক্যও।

ইরানের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধ চলছে না: জেডি ভ্যান্স
ইরানের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধ চলছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ঠিক কবে নাগাদ এ সংঘাত বন্ধ হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

অগ্নিকাণ্ড-যুদ্ধের প্রভাবে কাঙ্ক্ষিত রাজস্ব পায়নি ঢাকা কাস্টমস
কার্গোতে বারবার অগ্নিকাণ্ড এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঢাকা কাস্টমস হাউজে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন, কাস্টম কমিশনার মো. মসিউর রহমান।

যুদ্ধ শেষ নাকি অব্যাহত—যুক্তরাষ্ট্র ইস্যুতে ইরানের ক্ষমতাকেন্দ্রে দ্বন্দ্ব
ইরান কি যুদ্ধ শেষ করবে নাকি সংঘাত চালিয়ে যাবে—এই প্রশ্নে বিভাজন তৈরি হয়েছে দেশটির ক্ষমতাকেন্দ্রে। ছয় মাস ধরে চলা ওয়াশিংটন-তেহরান যুদ্ধের পর একদিকে সমঝোতার পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার মিত্ররা। অন্যদিকে, কট্টরপন্থীরা মনে করছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা মানেই আবারও প্রতারিত হওয়া। তবে বলার অপেক্ষা রাখে না তেহরানের এই ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্বই শেষ পর্যন্ত নির্ধারণ করতে পারে- ট্রাম্পের যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে।