
আবারও পাল্টাপাল্টি সংঘাতে যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জেরে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। মঙ্গলবার মধ্যরাতে ইরানের উপকূলীয় শহর সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপে মার্কিন হামলা জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরসহ কুয়েত ও জর্ডানের ঘাঁটিতে হামলার দাবি করছে আইআরজিসি। ওয়াশিংটনের প্রতি তেহরানের বার্তা, ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে ইরানের সশস্ত্র বাহিনীর। বিপরীতে, ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলাকে 'অত্যন্ত শক্তিশালী' আখ্যা দিয়ে পোস্ট দিয়েছে ট্রাম্প।

ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন দাবি, দুই সপ্তাহে ‘পূর্ণাঙ্গ বিজয়’
আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় ঘোষণা করবে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও, ইরানে হামলা অব্যাহত রাখলে নেতানিয়াহু বিচ্ছিন্ন হয়ে পড়বেন বলেও সতর্ক করেছেন তিনি। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, আলোচনার টেবিলে নিজেদের লক্ষ্য অর্জনে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের অভিযোগ, যুদ্ধবিরতি বা সংলাপ কিছুই চায় না যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরানের হুমকির তোয়াক্কা না করেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

আবার শুরু যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সিএনএন
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা আবার শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। এছাড়া, এক সপ্তাহের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা নিয়ে ইরানের সঙ্গে সৃষ্ট জটিলতা সামলে নিয়েছেন বলে এবিসি নিউজকে জানান ট্রাম্প। তার দাবি, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে ইসরাইল-হিজবুল্লাহ। যদিও পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

জনগণের অধিকার সুরক্ষিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে না ইরান
স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি জন্য বেশ কয়েকটি শর্ত পরিবর্তন করে ইরানের জন্য আরও কঠোর শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো কিছুতেই জনগণের অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। অন্যদিকে ইরানের শর্ত উপেক্ষা করে লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়াতে আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ইরান আলোচনায় ইতিবাচক লক্ষণ দেখছেন মার্কো রুবিও
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২২ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চুক্তির জন্য মরিয়া ইরান— দাবি ট্রাম্পের
দুই থেকে তিনদিনের মধ্যে ইরান চুক্তিতে না পৌঁছালে দেশটিতে পুনরায় হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প দাবি করেন, চুক্তির জন্য মরিয়া ইরান। একারণে শিগগিরই ইরান সংঘাত শেষ হবে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

সমঝোতায় আসতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, ট্রাম্পের হুমকি
চলমান সংঘাত নিরসনে এখনও কোনো সমঝোতায় আসতে পারে নি যুক্তরাষ্ট্র ও ইরান। শান্তি আলোচনার কথা বললেও পাল্টাপাল্টি হামলা বন্ধ করে নি তারা। এরিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির অভিযোগ, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে তখনই যুক্তরাষ্ট্র বেপরোয়া সামরিক অভিযানের পথ বেছে নেয়। এদিকে, সংঘাত নিরসনে ইরান প্রস্তাবিত চুক্তিতে রাজি না হলে প্রজেক্ট ফ্রিডম প্লাস পুনরায় শুরুর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা
পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতার আশা জাগিয়েও গভীর অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক সম্পর্ক। এমনকি যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর শঙ্কায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্পিকার বাঘের গালিবাফ। এদিকে মার্কিন বাহিনী আন্তর্জাতিক জলসীমায়ও ইরান সংশ্লিষ্ট জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে টেকসই শান্তির আশা আইএমএফ চিফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা আজ (বুধবার, ১৫ এপ্রিল) বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি যেন টেকসই শান্তির পথে এগোয়, তিনি সে আশা করেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন-ইরান দ্বিতীয় দফা আলোচনা আয়োজনে পাকিস্তানের প্রস্তাব
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও লেবাননে ইসরাইলের হামলা, পাল্টা হুমকি হিজবুল্লাহর
পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনার দিনেও; লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এরইমধ্যে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ওয়াশিংটনে তেল আবিবের সঙ্গে বৈঠক হবে বলে দাবি বৈরুতের। নেতানিয়াহুর নির্দেশে লেবাননের সঙ্গে আলোচনা করলেও; হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি প্রসঙ্গ স্থান পাবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরাইল। এ অবস্থায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার পাল্টা হুমকি দিয়েছে হিজবুল্লাহও।

আগামীকাল সকালে শুরু হবে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বৈঠক
পাকিস্তানের ইসলামাবাদে হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরানের কূটনৈতিক আলোচনার দিতে তাকিয়ে বিশ্ববাসী। যুদ্ধবিরতি ইস্যুতে স্থানীয় সময় আগামীকাল (শনিবার, ১১ এপ্রিল) সকালে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।