পুলিশ জানিয়েছে, ১২০ সেন্টিমিটার (৩.৯ ফুট) উচ্চতার লাল ও সোনালি রঙের একটি রোবট ওই কিশোরীর পেছন থেকে এসে শ্লীলতাহানি করে। এ সময় ভয় পেয়ে ওই কিশোরী চিৎকার দিয়ে দ্রুত সরে যায়।
রোবটটির মুখে কালো রঙের গোঁফ, গলায় সোনালি চেইন এবং গায়ে সাদা ভেস্ট পরানো ছিল। নর্থ রাইন ওয়েস্টফালিয়া পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই এক ব্লক দূর থেকে রোবটটির ১৬ বছর বয়সি মালিক ও তার ১৯ বছর বয়সি এক সহযোগীকে খুঁজে বের করা হয়। ধারণা করা হচ্ছে, ওই দুই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার সরাসরি সম্প্রচার করছিল। পরে একটি গাড়ির পেছন থেকে রোবটটি জব্দ করে পুলিশ।
রোবটের পাশাপাশি ওই দুই সন্দেহভাজনের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় কেউ ইচ্ছাকৃতভাবে রোবটটির গতিবিধি নিয়ন্ত্রণ করছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ঘটনাটি নিয়ে ফেসবুকে পুলিশের বিবৃতিতে আসা কিছু মন্তব্যের বিষয়ে সতর্ক করা হয়েছে। পুলিশ বলেছে, ‘এসব মন্তব্য সীমা লঙ্ঘন করতে পারে এবং সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এটি ফৌজদারি অপরাধ হতে পারে।’





