দুবাই
দীর্ঘ আট মাস পর চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু

দীর্ঘ আট মাস পর চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম-দুবাই রুটে আবারো ফ্লাইট চালু করেছে ফ্লাই দুবাই এয়ারলাইন্স। আজ (বুধবার, ১ এপ্রিল) সকালে ফ্লাই দুবাই এর একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে সেটি আবার দুবাই এর উদ্দেশ্য ছেড়ে যায়।

দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাংকারে ইরানের হামলা

দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাংকারে ইরানের হামলা

তেহরানের তেল ভাণ্ডার ও খারগ দ্বীপ দখলের হুঁশিয়ারির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাংকারে হামলা করেছে ইরান। এর ফলে পার্শ্ববর্তী জলসীমায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছে কুয়েত নিউজ এজেন্সি।

আমিরাতের ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন ডিপো ধ্বংসের দাবি ইরানের; ‘মিথ্যা’ বলছে কিয়েভ

আমিরাতের ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন ডিপো ধ্বংসের দাবি ইরানের; ‘মিথ্যা’ বলছে কিয়েভ

ইরান দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের বাহিনীকে সহায়তাকারী ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন ব্যবস্থার একটি ডিপো লক্ষ্য করে তারা হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। তবে ইউক্রেন এই দাবি ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে এবং একে ইরানের ‘ভুয়া তথ্য’ প্রচারের অংশ বলে উল্লেখ করেছে। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ব্যাংকে হামলা ছিল ইরানের পাল্টা জবাব: আইআরজিসি

উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ব্যাংকে হামলা ছিল ইরানের পাল্টা জবাব: আইআরজিসি

উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ব্যাংকের শাখাগুলোতে হামলা ছিল পাল্টা জবাব বলে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র সর্দার নাঈনি।

আবুধাবি-দুবাইয়ের বন্দর এলাকা ‘বৈধ লক্ষ্যবস্তু’, সরে যেতে আহ্বান ইরানের

আবুধাবি-দুবাইয়ের বন্দর এলাকা ‘বৈধ লক্ষ্যবস্তু’, সরে যেতে আহ্বান ইরানের

ইরানের পক্ষে হতে দেশটির আধা সরকারি তাসনিম বার্তা সংস্থা সংযুক্ত আরব আমিরাতের মানুষকে দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা ‘অবিলম্বে’ খালি সরে যাবার আহ্বান জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরান-ইসরাইল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান-ইসরাইল যুদ্ধে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে

ইরান-ইসরাইল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।

দেশে ফিরেছে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

দেশে ফিরেছে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

উদ্বেগ-উৎকণ্ঠা পেরিয়ে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে ফিরতে পারছিলেন না এ প্রবাসীরা। ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। প্রিয়জন নিরাপদে দেশে ফিরে আসায় আবেগে ভেসে যায় উদ্বিগ্ন পরিবারগুলো। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

শেষ হলো দুবাইয়ের গালফুড মেলা; ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ বাংলাদেশের

শেষ হলো দুবাইয়ের গালফুড মেলা; ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ বাংলাদেশের

দুবাইয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী গালফুড মেলা। বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য এ মেলায় প্রায় ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ। এবার মেলায় গত বছরের তুলনায় দ্বিগুণ অর্ডার পেয়েছে সিটি গ্রুপ। তবে ভেন্যু পরিবর্তন, যথাস্থানে প্যাভিলিয়ন না পাওয়ায় আন্তর্জাতিক এ মেলা থেকে ক্রমাগত ক্রয়াদেশ কমে আসার অভিযোগ ব্যবসায়ীদের।

পোস্টাল ব্যালটে ভোটাধিকার পেয়ে উচ্ছ্বসিত নাটোরের প্রবাসীরা

পোস্টাল ব্যালটে ভোটাধিকার পেয়ে উচ্ছ্বসিত নাটোরের প্রবাসীরা

প্রথমবার পোস্টাল ব্যালটে স্থানীয় ভোটারদের মতো ভোট দিতে পারায় খুশি নাটোর জেলার প্রবাসী বাংলাদেশিরা। তবে কমিশনের সময়ের মধ্যে পোস্টাল ব্যালট দেশে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা। যদিও প্রবাসীদের ভোট সমন্বয়ে গঠন করা হয়েছে কমিটি।

স্বর্ণের দরে রেকর্ডের পরও দুবাইয়ের জুয়েলারি শপগুলোতে ভিড়

স্বর্ণের দরে রেকর্ডের পরও দুবাইয়ের জুয়েলারি শপগুলোতে ভিড়

স্বর্ণের দর রেকর্ড ছুলেও দুবাইয়ের জুয়েলারি শপগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, মুদ্রাস্ফীতি বা ডলারের মান কমা অপেক্ষা, ভূ-রাজনৈতিক উত্তেজনায় স্বর্ণের মতো প্রতি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এদিকে সহসাই স্বর্ণের দাম না কমার ইঙ্গিত দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটি জানায়, বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি পাঁচ হাজার ৪০০ ডলারে পৌঁছাবে।

এশিয়া কাপে ওমানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

এশিয়া কাপে ওমানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করতে যাচ্ছে পাকিস্তান। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

সাবেক বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার সিদ্ধান্ত দুদকের

সাবেক বিমানবাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার সিদ্ধান্ত দুদকের

সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নিজের নামে ২৭ কোটি ৬৩ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।