Recent event

অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করতে চান নতুন মন্ত্রীরা

আমির খসরু মাহমুদ চৌধুরী, জোনায়েদ সাকি ও শামা ওবায়েদ
আমির খসরু মাহমুদ চৌধুরী, জোনায়েদ সাকি ও শামা ওবায়েদ | ছবি: এখন টিভি
1

দুর্নীতির লাগাম টেনে ধরে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মন্ত্রিসভার সদস্যদের অনেকেই।

বাংলাদেশের সাধারণ মানুষকে অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার কথা জানান মন্ত্রিসভার সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘রাজনীতিকে ডেমোক্রাটাইজেশন করলে হবে না, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে।’ এছাড়া বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে যেসব পদক্ষেপ নেয়া প্রয়োজন তার সবই নিতে চান নতুন এ মন্ত্রী।

আরও পড়ুন:

দুর্নীতির লাগাম টেনে ধরতে চান মন্ত্রিসভার নতুন সদস্য গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘শহিদের আকাঙ্খা পূরণ করাই এ সরকারের প্রধান চ্যালেঞ্জ।’

এদিকে শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলাসহ সব খাতে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া বিএনপি নেতা শামা ওবায়েদ।

এসএইচ