
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকবো: পানিসম্পদমন্ত্রী
ভারতের পানি আগ্রাসনসহ যেকোনো ধরনের আগ্রাসন থেকে দেশের মানুষকে রক্ষায় আরও বেশি সজাগ থাকার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারতেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

দুর্নীতিমুক্ত না হলে স্বাধীনতার প্রকৃত সুফল মিলবে না: ডেপুটি স্পিকার
জীবনে দুর্নীতিমুক্ত না হলে স্বাধীনতার প্রকৃত সুফল মিলবে না বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ (রোববার, ২৩ আগস্ট) নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল অ্যাকাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সময়ে মন্ত্রণালয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী
বিগত ১৭ বছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

সেবাদানকারী প্রতিষ্ঠান জাতীয় অর্থোপেডিক হাসপাতালেই সেবা পেতে ভোগান্তি!
অতিরিক্ত রোগীর চাপ, জনবল সংকট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে চিকিৎসা সেবায় বিলম্ব হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি রোগীর ভিড় হওয়ায় মেঝেতে শুয়ে চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। অপরিচ্ছন্ন পরিবেশ, ওষুধ সংকট সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তিকে কঠিন করে তুলছে, বাড়িয়েছে দুর্ভোগ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক জানান, এই খাত অনিয়ম ও দুর্নীতিতে নিমজ্জিত। সংকট সমাধানে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এসব অনিয়ম রোধ করার সম্ভব বলে মনে করেন তিনি।

দুর্নীতির তদন্তের মুখে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি হয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ছয় মাস আগে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পর এই প্রথম দেশে ফিরলেন তিনি। তুরুস্কের টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুধু আইন দিয়ে দুর্নীতি ও অপরাধ বন্ধ সম্ভব নয়: ফয়জুল করীম
শুধু আইন দিয়ে দুর্নীতি, অপরাধ, মদ-গাঁজা বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

‘ওখানে মধু আছে’—নিয়োগবাণিজ্য নিয়ে জামায়াত আমির
নিয়োগবাণিজ্য ও দুর্নীতির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নিয়োগবাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে ৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

মানুষ বিশ্বাস করতে চায়, বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে দুর্নীতি হবে না: অ্যাটর্নি জেনারেল
মানুষ বিশ্বাস করতে চায়, বর্তমান বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে দুর্নীতি হবে না—এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘মানুষ এখন আর মনে করে না যে, তারেক রহমানের সরকার আগের মতো গুম-খুন করবে। মানুষ বিশ্বাস করে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না।’

বিগত ১৭ বছরের তুলনায় দেশে পরিস্থিতি স্বাভাবিক, রাষ্ট্রীয় মদদে গুম-খুন হয়নি: পার্থ
বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে দেশে সার্বিক পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেলে ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে সরকার: আইনমন্ত্রী
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘অভিযোগের তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’