
জ্বালানি সংকট বিভিন্ন সরকারের ‘অবজ্ঞার ফসল’: ড. ফাহমিদা খাতুন
জ্বালানি সংকট বিভিন্ন সরকারের ‘অবজ্ঞা আর অবহেলার ফসল’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন। বছরের পর বছর এ খাতকে পরিকল্পনার বাইরে রাখা হয়েছে বলেও অভিমত দেন তিনি।

আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চীনা পর্যটক টানতে বাড়ছে উদ্যোগ, সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা
বাংলাদেশ ও চীনের বাণিজ্য সম্পর্ককে দৃঢ় করেছে পর্যটন খাত। বিশেষজ্ঞরা বলছেন, দু’দেশের পর্যটনকে এগিয়ে নিতে প্রয়োজন যথাযথ প্রচারণা আর যৌথ বিনিয়োগ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে পারলে হতে পারে কর্মসংস্থানের নতুন উৎস। চীনা পর্যটক আকর্ষণে উদ্যোগ বাড়ানোর প্রতিশ্রুতি পর্যটন করপোরেশনের।

সিপিডির সম্মাননীয় ফেলো হলেন ড. ফাহমিদা খাতুন
দীর্ঘ সাড়ে ৯ বছর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের পর নতুন ভূমিকায় যাচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। আগামী ১ সেপ্টেম্বর থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প বাতিলের দাবিতে সমাবেশ
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক আনু মোহাম্মদ। আজ (বুধবার, ২৬ আগস্ট) ফুলবাড়ী দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী শহরের নিমতলা এলাকায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রণালয়ে নজরদারি বাড়াচ্ছে সরকার, হবে ‘আকস্মিক পরিদর্শন’
নথি নিষ্পত্তি
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পত্র ও নথি নিষ্পত্তিতে বিলম্ব কমাতে আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সেখানকার অতিরিক্ত সচিবদের সমন্বয়ে তিন সদস্যের একাধিক ‘পরিবীক্ষণ টিম’ গঠন করা হবে। এসব টিম পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রণালয় ও বিভাগগুলো পরিদর্শন করে পত্র, নথি ও কার্যাবলি নিষ্পত্তির অবস্থা যাচাই করবে।

২০২৭ সালে ভিয়েতনামের অর্থনীতি বাড়তে পারে ১১ শতাংশ
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাসে ভিয়েতনামের অর্থনীতি নিয়ে আশাবাদী চিত্র উঠে এসেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দেশটির অর্থনীতি ৯ দশমিক ৫ শতাংশ এবং ২০২৭ সালে ১১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

সরকারের ছয় মাস: ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, স্বস্তি ১২টিতে
সিপিডির মিডিয়া ডায়ালগ
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি হয়েছে। বিপরীতে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ ১২টি সূচকে অগ্রগতি দেখা গেছে। অর্থনীতি ও সুশাসন—দুই ক্ষেত্রেই প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার
৬ মাসের যুদ্ধে ইরানের মুদ্রা রিয়ালের দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খোলা বাজারে এক ডলারের বিনিময়ে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল। আন্তর্জাতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে এমনিতেই চাপের মধ্যে রয়েছে তেহরানের অর্থনীতি। এমন অবস্থায় দেশটির দক্ষিণাঞ্চলে আবিষ্কৃত হয়েছে কয়েক হাজার কোটি ডলারের সাড়ে ট্রিলিয়ন ঘনফুট পরিমাণ গ্যাস।

জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
বাংলাদেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে জ্বালানি-প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র— প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দিয়েছে ২৫টি মার্কিন কোম্পানির ব্যবসায়ী প্রতিনিধিরা। সকালে সচিবালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন আরও জানান, কর্মসংস্থান সৃষ্টি, সরকারের বিভিন্ন উন্নয়ন নীতি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন শীর্ষ কোম্পানিগুলো।

লোকসান-ঋণের চাপ কাটিয়ে ফের চালুর পথে ‘জাতীয় জুট মিলস’
বেসরকারি খাতে যাচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ‘জাতীয় জুট মিলস’। লোকসান আর ঋণের চাপে বারবার বন্ধ হওয়া পাটকলটি এবার ৩০ বছরের জন্য ইজারা দিচ্ছে সরকার। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে মিলটি দ্রুত চালুর উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা মনে করছেন, মিলটি চালু হলে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি ফিরবে।

হরমুজ-লোহিত সাগর বন্ধে নতুন সংকট; ফের বাড়ছে পণ্য পরিবহন খরচ
মধ্যপ্রাচ্য যুদ্ধে হরমুজ ও লোহিত সাগর বন্ধ হওয়ায় নতুন করে বিপাকে পড়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। আবারও বেড়েছে জাহাজ ও কন্টেইনার ভাড়া। বর্তমানে প্রায় ৯ হাজার নটিক্যাল মাইল বাড়তি ঘোরার কারণে এ ভাড়া বাড়িয়েছে জাহাজ মালিকরা। একইসময়ে বিশ্ববাজারে দ্বিগুণ বেড়েছে কন্টেইনার ভাড়াও। এতে ভোগ্য পণ্যসহ আমদানি পণ্যের দাম যেমন বাড়বে, তেমনি রপ্তানিতেও বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কিত শিল্প মালিকরা।