সেমিফাইনালে ভারত বাধা টপকাতে পারেনি বাংলাদেশের নারীরা, ব্রোঞ্জে সন্তুষ্টি

এশিয়ান বিচ গেমস নারী কাবাডি

বাংলাদেশ নারী কাবাডি দল
বাংলাদেশ নারী কাবাডি দল | ছবি: সংগৃহীত
0

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস নারী কাবাডির ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের শক্তিশালী দেয়াল টপকাতে পারেনি বাংলাদেশ। হাইভোল্টেজ সেমিফাইনালে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে হেরে গেলেও নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচের শুরু থেকেই ভারতীয় ডিফেন্ডার ও রেইডারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধের খেলা শেষে ভারত এগিয়ে ছিলো ২২-১৫ পয়েন্টের ব্যবধানে। মাত্র ৭ পয়েন্টের ব্যবধান থাকায় বিরতি পর্যন্ত ম্যাচে ফেরার ভালো সম্ভাবনা টিকিয়ে রেখেছিলো বাংলাদেশ।

আরও পড়ুন:

তবে দ্বিতীয়ার্ধে খেই হারায় বাংলাদেশের রক্ষণভাগ। ভারতের অভিজ্ঞ রেইডারদের পয়েন্ট সংগ্রহের ঝড়ে ব্যবধান দ্রুত বাড়তে থাকে। শেষ বাঁশি বাজার সময় স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫০, আর বাংলাদেশ থামে ৩১ পয়েন্টে।

দীর্ঘ ১৪ বছর পর এ আসর থেকে পদক পুনরুদ্ধার করলো বাংলাদেশের মেয়েরা। ২০১২ সালের পর এশিয়ান বিচ গেমসের কাবাডিতে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়।

এসএইচ