
শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রে নেতৃত্বকে এমনভাবে নিশ্চিত করতে হবে যেন, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি সততা, নৈতিকতা এবং মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখে।

শিক্ষা ব্যয় কমানোর দাবিতে টানা তৃতীয় দিনের মতো আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ
শিক্ষাব্যবস্থার সংকট, দুর্নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা তৃতীয় দিনের মতো সহিংস সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

ফ্রান্সের পর এবার বেলজিয়ামের শিক্ষার্থীদের বিক্ষোভ
ফ্রান্সের রেশ ধরেই শিক্ষা খাতের অনিয়মের বিরুদ্ধে এবার বিক্ষোভে নেমেছেন বেলজিয়ামের শিক্ষার্থীরাও। পুলিশের সঙ্গে সংঘর্ষে আটক হন একশ'র বেশি শিক্ষার্থী। এদিকে, ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে দমনপীড়নের কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে দাবি করেছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু। পুলিশের সাউন্ড গ্রেনেড ব্যবহার নিষিদ্ধ করেছে ফরাসি সরকার। আন্দোলনে একাত্মতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রাজপথে নেমেছেন সেন ডেনিস শহরের মেয়রও।

শিক্ষা বাজেট নিয়ে উত্তাল ফ্রান্স; বিক্ষোভে কাঁদানে গ্যাস-জলকামান
ফ্রান্সে শিক্ষাখাতের সংস্কার ও বাজেট নিয়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দমাতে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিপেটা করেছে পুলিশ। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছে অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের কয়েক লাখ মানুষ। রাজধানী প্যারিসসহ ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। শিক্ষার্থীদের বিক্ষোভের নিন্দা জানিয়ে ফরাসি প্রধানমন্ত্রী পুলিশের পক্ষে সাফাই গাইলেন। এদিকে, ফ্রান্সের বিক্ষোভের পেছনে গণহারে অভিবাসন ও মুসলিমদের দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শিক্ষাখাতের বাজেট সংকোচনের প্রতিবাদে উত্তাল ফ্রান্স
ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার নানা সংকট নিয়ে ক্ষোভে ফুঁসছে দেশটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বড় বড় শ্রমিক ইউনিয়নগুলোও। এছাড়া দেশব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছেন আয়োজকরা। শিক্ষাখাতের বাজেট সংকোচনের প্রতিবাদে দেশজুড়ে আরও বড় সহিংস বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু। তবুও প্যারিসের শহরতলি থেকে শুরু হওয়া এ আন্দোলন বর্তমানে ফরাসি সরকারের জন্য সবচেয়ে বড় সংকটে রূপ নিয়েছে।

জানুয়ারিতে মানসম্মত নতুন বই; প্রাথমিকে দেয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘শিক্ষাকার্যক্রম নিয়মিত তদারকি করছেন প্রধানমন্ত্রী। দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।’

এসএসসির খাতা ‘ঠিকমতো না দেখা’ পরীক্ষকদের জবাবদিহি করা হবে: শিক্ষামন্ত্রী
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনায় শুরুতে খাতা মূল্যায়ন করা শিক্ষকদের জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এসব পরীক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। সেই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে কাজ করছে বর্তমান সরকার।

মাদ্রাসা শিক্ষায় ও নজরদারি বাড়াবে সরকার: ববি হাজ্জাজ
পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান মতো পর্যায়ক্রমে সরকার মাদ্রাসাকেও মনিটরিংয়ের আওতায় আনবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ওইসিডির পিসা জরিপ; রিডিংয়ে শীর্ষে সিঙ্গাপুরের শিক্ষার্থীরা, গণিত ও বিজ্ঞানে দ্বিতীয়
শিক্ষাব্যবস্থার বৈশ্বিক মূল্যায়নে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বজায় রেখেছে সিঙ্গাপুরের শিক্ষার্থীরা। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) পরিচালিত ‘প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট’ (পিসা) ২০২৫-এর ফলাফলে রিডিং বা পড়ার দক্ষতায় বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে দেশটির শিক্ষার্থীরা। এ ছাড়া গণিত, বিজ্ঞান এবং কম্পিউটেশনাল সমস্যা সমাধানের নতুন বিভাগে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছে।স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশের ইতিহাসে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী
দেশের ইতিহাসে এবার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও গবেষণাকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটে বড় বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আধুনিক, দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

নিষ্ক্রিয় ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটিতে প্রয়োজন নেই: এমপি মানিক
দায়িত্ব নিয়ে বসে থাকা ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটিতে রাখার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসে এসব কমিটি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কী পদক্ষেপ নেয় ও তা বাস্তবায়ন করে, তার ওপর পরবর্তী কমিটি নির্ধারণ করা হবে।’