ইন্দোনেশিয়ার জাকার্তায় বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে লাল-সবুজের মেয়েরা। শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি কেটেছে এশিয়ান গেমসের টিকিট। তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে মোট ৭ পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ।
আরও পড়ুন:
এর আগে চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র এবং উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল দলটি। এবারই প্রথম গঠিত হয়েছে বাংলাদেশের সিনিয়র নারী হকি দল। আর অভিষেকেই এমন সাফল্যে উচ্ছ্বসিত পুরো দেশ। এশিয়ান গেমসের মঞ্চে এবার নতুন স্বপ্ন নিয়ে নামবে বাংলাদেশের মেয়েরা।





