ইরান চাইলে আলোচনার জন্য ফোন করতে পারে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধাবস্থার অবসান ঘটাতে চায় এবং আলোচনায় বসতে আগ্রহী হয়, তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফক্স নিউজের অনুষ্ঠান ‘দ্য সানডে ব্রিফিং’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে অথবা কল করতে পারে। আপনারা জানেন যে সেখানে টেলিফোন আছে। আমাদের খুব চমৎকার এবং নিরাপদ (সিকিউর) যোগাযোগ লাইন রয়েছে।’

আরও পড়ুন:

ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে ইরান সংকট বা যুদ্ধের এ পরিস্থিতি ‘খুব শিগগিরই’ শেষ হবে এবং দিনশেষে যুক্তরাষ্ট্রই জয়ী হবে।

ইরানি নেতৃত্বের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান ইস্যুতে আমরা এখন যাদের সঙ্গে কাজ করছি, তাদের মধ্যে কেউ কেউ বেশ যুক্তিবাদী, আবার কেউ কেউ তেমন নন। আমি আশা করি ইরান বুদ্ধিমত্তার পরিচয় দেবে।’

এএইচ